Saturday, June 27, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আসন্ন কমনওয়েলথ গেমসের  জন্য ভারতীয় মহিলা ক্রিকেট  দল ঘোষণা করল বিসিসিআই। দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন স্মৃতি মান্ধানা। বার্মিংহামে ২৮ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত হবে কমনওয়েলথ গেমস।

২) মঙ্গলবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল । তার আগেই খারাপ খবর ভারতীয় শিবিরে। তৃতীয় টি-২০ ম‍্যাচে খেলতে গিয়ে চোট পেয়েছেন বিরাট কোহলি। সূত্রের খবর, কুঁচকিতে চোট লেগেছে তাঁর। যার ফলে মঙ্গলবার লন্ডনে প্রথম এক দিনের ম্যাচে অনিশ্চিত কোহলি।

৩) নজির গড়লেন ভগবানী দেবী,  ৯৪ বছর বয়সে দৌড়ে আনলেন সোনার পদক, শটপুটে পেলেন ব্রোঞ্জ। ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন ভগবানী দেবী ডাগর। ১০০ মিটার দৌড় শেষ করেছেন ২৪.৪৭ সেকেন্ডে। এছাড়াও শটপটে পেয়েছেন দুটো ব্রোঞ্জ।

৪) স্বপ্নভঙ্গ, মহিলাদের হকি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যাওয়া হল না ভারতের। বিশ্বকাপের অন‍্যতম আয়োজক স্পেনের কাছে হেরে যায় ভারতের হকি দল। ম‍্যাচের ফলাফল ০-১।

৫) গুজরাতে ভুয়ো আইপিএল, গ্রেফতার চার।
কী ভাবে আয়োজন করা হচ্ছিল এই ভুয়ো প্রতিযোগিতা? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২২ আইপিএল শেষ হওয়ার তিন সপ্তাহ পরে গুজরাতের মলিপুর গ্রামে ‘ক্রিকেট লিগ’ শুরু হয়।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...