Thursday, June 25, 2026

আজ কলকাতায় প্রচার সারবেন দ্রৌপদী মুর্মু

Date:

Share post:

NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু সোমবার রাজ্যে প্রচার-সফরে এসেছেন। মঙ্গলবার তাঁর সফরের দ্বিতীয় ও শেষ দিন। এদিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে দ্রৌপদীর। জানা গেছে, মঙ্গলবার সকালে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাবেন দ্রৌপদী। সেখানে স্বামীজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে প্রচার শুরু করবেন রাষ্ট্রপতি প্রার্থী। এরপর বাইপাস  লাগোয়া এক পাঁচতারা হোটেলে বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুর্মু। বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ সেরে সন্ধের বিমানে ফের দিল্লি ফিরে যাবেন তিনি।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ পাহাড়ে শপথগ্রহণ অনুষ্ঠান


বিজেপি সূত্রের খবর,  আমন্ত্রিতদের তালিকায় নাম থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর বৈঠকে হাজির থাকছেন না বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি।তবে আমন্ত্রিতদের তালিকায় নাম নেই ব্যারাকপুরের বিজেপি বিধায়ক পবন সিংয়ের।


উল্লেখ্য, আগামী ১৮ জুলাই দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোটের ময়দানে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত শনিবার বাংলায় আসার কথা ছিল দ্রৌপদী মুর্মুর। কিন্তু গত শুক্রবার আচমকাই ভোটপ্রচারে গিয়ে এক আততায়ীর গুলিতে প্রাণ হারান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতবন্ধু শিনজো আবের। যার ফলে গত শনিবার ভারতে রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দেওয়াা হয়। সেদিন সমস্ত প্রচার বন্ধ রাখেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আগামী ২১ শে জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল।

 


Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...