Wednesday, May 13, 2026

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ পাহাড়ে শপথগ্রহণ অনুষ্ঠান

Date:

Share post:

মঙ্গলবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে সোমবারই উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে কেন্দ্র করে পাহাড়ে সাজো সাজো রব। দার্জিলিং-এ পৌঁছনোর পর মমতাকে অভ্যর্থনা জানান পাহাড়বাসী। মঙ্গলবার GTA-এর শপথ গ্রহণের অনুষ্ঠানে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, সেদিকে তাকিয়ে তাঁরা।


আরও পড়ুন:মোদির রাজ্যে শিক্ষার একি হাল! একলাইন ইংরাজি অনুবাদ করতেই গলদঘর্ম প্রধান শিক্ষক

শান্তিপূর্ণভাবেই পাহাড়ে GTA নির্বাচন সম্পন্ন হয়েছে। জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে ২৭টিতে জয়ী হয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আর প্রথমবার জিটিএ ভোটে লড়েই ১০টি আসনে প্রার্থী দিয়ে ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। মঙ্গলবার দার্জিলিং-এর ম্যালে বেলা ১১টা থেকে শপথবাক্য পাঠের অনুষ্ঠান শুরু হবে। নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার অজিতরঞ্জন বর্ধন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন জিটিএ-র রাশ হাতে নেওয়া ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা। সেই অনুষ্ঠানে যোগ দিতেই গতকাল পাহাড়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।

পাহাড়ের উন্নয়নের অন্যতম কারিগরি শক্তিই হল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন(GTA)। তাই পাহাড়ের মানুষ উন্নয়ন নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। পাহাড়বাসীর জন্য মুখ্যমন্ত্রী এবার কী উন্নয়নের বার্তা দিতে চলেছেন, সেদিকেই তাকিয়ে পাহাড়বাসী।


প্রসঙ্গত,এবারের মুখ্যমন্ত্রীর পাহাড় সফর ছিল একটু অন্যরকম। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে পোস্টার, ব্যানারে মুড়ে ফেলা হয়েছে গোটা পাহাড়। কার্শিয়াং-এ তাঁকে স্বাগত জানান অনীত থাপা। মুখ্যমন্ত্রীও সকলকে অভিবাদন জানান।

 


Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...