Saturday, April 4, 2026

স্বামীজির বাড়ি ঘুরে দেখলেন NDA সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

Date:

Share post:

ভোট চাইতে বাংলা সফরের দ্বিতীয় দিনে আজ, মঙ্গলবার কলকাতায় বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন NDA সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তার আগে এদিন সকালেই উত্তর কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি ঘুরে দেখলেন দ্রৌপদী।

সকাল ৯টা ১৫ মিনিটে দ্রৌপদী মুর্মু স্বামীজির বাড়িতে আসেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল এবং রাজ্য বিজেপির আরও কিছু নেতা ও বিধায়ক। দ্রৌপদীর নির্বাচনের দায়িত্বে থাকা বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। সকলের সঙ্গে স্বামীজির ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং তাঁদের পাশেই থাকা দেবী কালীর মুূর্তিতেও।

সেই সময় স্বামীজির বাড়িতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন এবং মঠের সন্ন্যাসীরা। তাঁদের সঙ্গেই বিশেষ প্রার্থনায় অংশ নেন দ্রৌপদী। তাঁকে একটি শাল, স্বামীজির ছবি, এবং একটি লাল পাড় সাদা শাড়ি উপহার দেন সন্ন্যাসীরা। এরপর রীতি মেনে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির ভিজিটরস বুকে নিজের অভিজ্ঞতার কথা লিখে বাইরে বেরিয়ে আসেন দ্রৌপদী। সিমলা স্ট্রিট থেকেই তিনি চলে যান বাইপাস সংলগ্ন একটি হোটেলে। যেখানে বিজেপি বিধায়ক, সাংসদ এবং নেতাদের সঙ্গে বৈঠকে করছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী।

আরও পড়ুন:শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা, লরির ধাক্কায় ভাঙল গাড়ির লুকিং গ্লাস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...