Saturday, April 4, 2026

মহাকাশের প্রথম রঙিন ছবি তুলল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ !

Date:

Share post:

মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করল নাসার উচ্চপ্রযুক্তি সম্পন্ন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। মহাকাশ থেকে প্রথম রঙিন ছবি পাঠিয়েছে জেমস। এই টেলিস্কোপের হাত ধরেই মহাকাশের নানান রহস্য আরও বেশি করে জানা সম্ভব হবে। নাসা হোডকোয়াটার্সের ওয়েব প্রোগ্রাম বিজ্ঞানী এরিক স্মিথের মতে জেমসের তোলা প্রথম রঙিন ছবি মহাকাশ গবেষণায় ইতিহাস গড়বে। তিনি বলেন, দীর্ঘদিন গবেষণা পরীক্ষা নিরীক্ষার পর মহাবিশ্বের রহস্য উন্মোচনের দিকে এগোচ্ছি আমরা। কয়েক দশকের গবেষণা, প্রতীক্ষা এবং স্বপ্ন পূরণ করবে জেমসের তোলা ছবি।

বিজ্ঞানীদের দাবি ছবিটিতে যেসব ছায়াপথ ও নক্ষত্রপুঞ্জ দেখা যাচ্ছে সেগুলি ব্রহ্মাণ্ডে সৃষ্ট আদিতম ছায়াপথগুলির অন্যতম। এদের প্রত্যেকের বয়স প্রায় ১৩ বিলিয়ন বছর। বিগ ব্যাংয়ের পর সর্বপ্রথম এই ছায়াপথগুলিই তৈরি হয়েছিল বলে মত বৈজ্ঞানিকদের। জেমস ওয়েবে তোলা ছবিটির ছায়াপথগুলি থেকে আলো এসে পৌঁছাতে ৪৬০ কোটি বছর লেগেছে। এত দূরের বস্তু ঝাপসা বা দেখার অযোগ্য থাকার কথা, কিন্তু এখানেই জেমস ওয়েব টেলিস্কোপের বিশেষত্ব। জেমস ওয়েবের ছবিতে দেখা যাওয়া ছায়াপথগুচ্ছের মোট ভর এত বেশি যে, সেটি মহাকর্ষিক লেন্স হিসেবে কাজ করছে।

নাসা সূত্রে জানা গিয়েছে, ১০ বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হয়েছে এই অতি শক্তিশালী টেলিস্কোপ। এই টেলিস্কোপ তৈরিতে নাসার সঙ্গে হাত মিলিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। পুরনো টেলিস্কোপগুলোতে একটিই আয়না  থাকত যেগুলি দূরের নক্ষত্র থেকে আলো সংগ্রহ করত। কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে রয়েছে ১৮টি ষড়ভুজাকার আয়না। এই আয়নার সাহায্যে বিশ্বব্রহ্মাণ্ডের বহু দূরে থাকা নক্ষত্রের ছবিও ধরা পড়েছে টেলিস্কোপে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...