Saturday, April 4, 2026

শ্মশান দুর্নীতি কাণ্ডে নোটিশ শুভেন্দুর দাদা ও ভ্রাতৃবধূকে, বিপাকে অধিকারী পরিবার

Date:

Share post:

কাঁথির শ্মশান জমি (Kanthi cremation ground) দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। চরম বিপাকে শান্তিকুঞ্জের অধিকারী পরিবার। কাঁথি পুরসভার তৎকালীন চেয়ারম্যান শিশির অধিকারীর (Sisir Adhikari) ছোট ছেলে সৌমেন্দু (Soumendu Adhikari) গ্রেফতারি এড়াতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট-এর (Calcutta High Court) দ্বারস্থ হয়ে রক্ষাকবচ পেয়েছে। কিন্তু সেই স্বস্তি সাময়িক, বুধবার ফের শুনানি।তার আগে সৌমেন্দুর বিরুদ্ধে তথ্য-প্রমাণ এককাট্টা করতে কোমর বেঁধে মাঠে নেমেছে পুলিশ। নতুন করে গ্রেফতার হয়েছে সৌমেন্দুর দীর্ঘদিনের গাড়ির চালক-সহ আরও এখন। সমবিলিয়ে শ্মশান কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার চার।

এবার শ্মশান দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে কাঁথি থানা থেকে নোটিশ পাঠানো হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বড় দাদা কৃষ্ণেন্দু অধিকারী (Krishnendu Adhikari) ও সেজো ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দুর স্ত্রী সুতপা অধিকারীকে (Sutapa Adhikari)।

উল্লেখ্য, কাঁথির শ্মশানের জমিতে বেআইনি স্টল নির্মাণ ও তা বিলিতে আর্থিক অনিয়মের অভিযোগে গোপাল সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ব্যক্তি কাঁথির বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক। এর আগে এই ঘটনায় আরও দুই পুরসভার কর্মীকে গ্রেফতার করেছিল পুলিস। ধৃত গোপাল সিং পুরসভার কর্মী থাকাকালীন সৌমেন্দুর গাড়ির চালক ছিলেন। অবসর গ্রহণের পরও সৌমেন্দুর গাড়ির চালক হিসেবেই কর্মরত ছিলেন। তার সঙ্গে আলোক সাউ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, সৌমেন্দ্র অধিকারী চেয়ারম্যান থাকাকালীন রাঙামাটি শ্মশানের জমিতে ২ কোটি টাকা খরচ করে কয়েকটি স্টল নির্মাণ করেছিল কাঁথি পুরসভা (Kanthi Municipality)। স্টল নির্মাণ এবং বণ্টন প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল বলে বর্তমান তৃণমূল পরিচালিত পুরবোর্ডের চেয়ারম্যান সুবল মান্নার অভিযোগ। সম্প্রতি, এ বিষয়ে তিনি কাঁথি থানায় সৌমেন্দ্র-সহ কয়েক জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। তার পরেই সক্রিয় হয় পুলিশ। ধৃত সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা পুরসভার তরফে ওই প্রকল্প তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। স্টল নির্মাণ করেছিলেন ঠিকাদার সতীনাথ দাস অধিকারী। কাঁথির বর্তমান পুরবোর্ডের দাবি, জমির চরিত্র বদলের কোনও অনুমতি পুরসভা দেয়নি, বা এই সংক্রান্ত কোনও বোর্ড মিটিংও পুরসভায় হয়নি। দোকান বানাবার কোনও ‘ওয়ার্ক অর্ডার’ পুরসভায় নেই। এমনকি, কোনও টেন্ডার ডাকা হয়নি। দোকানের মালিকরা বলেছেন যে তাঁরা এই দোকানের জন্য ৮ থেকে ১০ লাখ টাকা দিয়েছেন। কিন্তু দোকান মালিকদের থেকে নেওয়া কোনও টাকা পুরসভায় জমা পড়েনি। অনেক ক্ষেত্রেই এই ধরনের পদাধিকারীরা সরে যাওয়ার পর দেখা যায় তাঁদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি জানান, অভিযোগ উঠেছে ব্যক্তিগত ভাবে প্রায় ১ কোটি টাকা দোকান মালিকদের থেকে নেওয়া হয়েছে। সেই টাকা পুরসভার কোষাগারে গিয়েছে কি না, সেটা খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু অধিকারী। গত শুক্রবার এই সংক্রান্ত মানলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর একক বেঞ্চের নির্দেশ, পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু সৌমেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ এখনই নিয়ে পারবে না। বুধবার এই মামলার পরবর্তী শুনানি।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...