Friday, June 26, 2026

নবান্নের ধাঁচে অভিনব ও ডিজিটাল কন্ট্রোল রুম খুলল কলকাতা পুরসভা

Date:

Share post:

আগাম বর্ষা ঢুকেছে বঙ্গে। প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় তাই আগেভাগেই প্রস্তুত কলকাতা পুরসভা। শহরবাসী যাতে জলযন্ত্রণায় না পড়েন বা বিদ্যুৎস্পৃষ্টের জেরে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য একটি  আধুনিক ও ডিজিটাল কন্ট্রোলরুম চালু করল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম এই ডিজিটাল কন্ট্রোল রুমটি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ  (উদ্যান) দেবাশিস কুমার, মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং, পুর কমিশনার বিনোদ কুমার, পুর সচিব হরিহরপ্রসাদ মণ্ডল, কেইআইআইপি’র সৌম্য গঙ্গোপাধ্যায়, বিভু গোয়েল-সহ অন্যান্যরা।


আরও পড়ুন:শ্মশান দুর্নীতি কাণ্ডে নোটিশ শুভেন্দুর দাদা ও ভ্রাতৃবধূকে, বিপাকে অধিকারী পরিবার


জানা গেছে, পুরসভার এই নয়া কন্ট্রোল রুম থেকে শহরের ৯০টি জায়গা সরাসরি দেখা যাবে সিসি ক্যামেরায়। নতুন এই কন্ট্রোলরুমে বসানো হয়েছে আটটি এলইডি স্ক্রিন। পুরসভার বিভিন্ন পাম্পিং স্টেশনের সঙ্গে সেন্সর এবং জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে কন্ট্রোল রুমকে যুক্ত করা হয়েছে। যেখানে পাম্প চলছে, সেখানে জলস্তর কতটা, কোথায় কখন জল নামছে, সেই তথ্য সরাসরি ফুটে উঠবে স্ক্রিনে।

এই কন্ট্রোল রুমে পুরসভার কর্মীরাও ছাড়াও থাকবেন ৩০জন সিভিক ভলান্টিয়ার। কন্ট্রোল রুম চালাতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাঁদের। পাশাপাশি থাকবেন বিপর্যয় মোকাবিলা দলের ছয় প্রশিক্ষিত কর্মী।


অভিনব এই কন্ট্রোল রুমটি উদ্বোধনের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘জল জমা বা গাছ ভেঙে পড়ার পাশাপাশি কোন পাম্পিং স্টেশনে কতগুলি পাম্প চলছে, সবটাই এখান থেকে মনিটরিং করা যাবে। সেই সঙ্গে আবহাওয়া দফতরের স্ক্রিনে যেভাবে প্রতি মুহূর্তের আপডেট পাওয়া যায়, সেটাও এখানেও দেখা যাবে।’

 


Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...