Thursday, June 25, 2026

মুর্মুর বৈঠকে মুখ পুড়ল বিজেপির, অনুপস্থিত একাধিক বিজেপি সাংসদ ও বিধায়ক

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) শহরে পা রেখেন। আর মুর্মুর সামনে শক্তি প্রদর্শন করতে গিয়ে কার্যত মুখ পুড়ল বঙ্গ বিজেপির(BJP)। খাতায় কলমে বিজেপির (BJP)৭৭ বিধায়কের (MLA) মধ্যে এদিন রাষ্ট্রপতি প্রার্থীর বৈঠকে যোগ দিলেন মাত্র ৬৫ জন। শুধু তাই নয়, বিধায়কদের পাশাপাশি একাধিক সাংসদও এদিনের বৈঠকে মুর্মুর ধার মাড়ালেন না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো লজ্জার মুখে পড়তে হল গেরুয়া শিবিরকে।

সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) বাসভবনে শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার সকালে রাজ্যে প্রচার শুরু করেন দ্রৌপদী মুর্মু। এরপর বিজেপির সব বিধায়কও সাংসদদের সঙ্গে সাক্ষাত করার কথা ছিল তাঁর। আর সেখানেই তাল কাটল। দেখা গেল বৈঠকে অনুপস্থিত রয়েছেন একাধিক বিধায়ক ও সাংসদ। খাতায় কলমে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ জন। তবে তাদের মধ্যে ৭ জন ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। বাকি ৭০ জনের মধ্যে আমন্ত্রিত ছিলেন ৬৮ জন। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে অসুস্থতার জন্য এই বৈঠকে ডাকা হয়নি। এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংয়ের (Arjun Singh) ছেলেকেও বৈঠকে ডাকা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত ৬৮ জনকেও একজোট  করতে পারল না গেরুয়া শিবির। উপস্থিত হলেন মাত্র ৬৫ জন। এই অনুপস্থিত বিধায়কদের তালিকায় ছিলেন, পাহাড়ের দুই বিধায়ক নীরজ জিম্মা, বিষ্ণুপ্রসাদ শর্মা এবং মতুয়া বিধায়ক মুকুটমণি অধিকারী।

আর এখান থেকেই সন্দেহ উঁকি দিতে শুরু করেছে। রাজনৈতিক মহলের অনুমান, জিটিএ (GTA) নির্বাচনের পর পাহাড়ে যেভাবে তৃণমূল তথা অনীত থাপার দলের জনপ্রিয়তা বেড়েছে তাতেই পাহাড়ের দুই বিধায়ক অনুপস্থিত থেকেছেন বলে মনে করা হচ্ছে। এবং মতুয়া বিধায়ক মুকুটমণি অধিকারী সাম্প্রতিক সময়ে একাধিকবার বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরেছেন সিএএ ইস্যুতে। যার জেরেই তাঁর অনুপস্থিতি বলে মনে ওরা হচ্ছে। অন্যদিকে, দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্তা এবং কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার অনুপস্থিতি ছিলেন এদিনের বৈঠকে। যার জেরেই প্রশ্ন উঠতে শুরু করেছে দ্রৌপদী মুর্মুর সমর্থনে আদৌ সব বিধায়করা ভোট দেবেন কিনা তা নিয়ে।


Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...