Friday, April 3, 2026

আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন

Date:

Share post:

আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। এদিনই দেশ ঠিক করবে নয়া প্রেসিডেন্টকে। সোমবার স্পিকার মহিন্দা ইয়াপ্পা আবেবগেনা এই কথা ঘোষণা করেছেন। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আনুষ্ঠানিকভাবে নিজের পদ থেকে ইস্তফা দেননি। ১৩ জুলাই তিনি ইস্তফা দিতে চলেছেন। তারপর ১৫ জুলাই থেকে শ্রীলঙ্কার সংসদ অধিবেশন শুরু হবে। প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের জমা দেওয়া শুরু হবে ১৯ জুলাই। ২০ তারিখ নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট।

দেশ জুড়ে দিনের অর্ধেক সময় লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে৷ পেট্রল পাম্পে তেল নেই, রান্নার গ্যাস নেই। তুমুল মূল্যস্ফীতি। আন্তর্জাতিক বাজারে ঋণের পরিমাণ বিপুল— তা শোধ দেওয়ার সংস্থান নেই।

দেশের এই অবস্থার জন্য সাধারণ মানুষ শাসকদলকেই দায়ী করছে। তিন মাস আগে যখন বিক্ষোভ শুরু হয় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের অপসারণের দাবিতে, তখনই দুজনের ইস্তফা দেওয়া উচিত ছিল মনে করছেন অনেকে। কিন্তু তখন চাপে পড়ে শুধুমাত্র প্রধানমন্ত্রী ইস্তফা দেন। প্রেসিডেন্ট ইস্তফা দেননি। প্রেসিডেন্টের ইস্তফার দাবিতে রীতিমতো গণঅভ্যুথ্থান শুরু হয় শ্রীলঙ্কায়।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...