Sunday, June 7, 2026

AIIMS-এ নিয়োগ দুর্নীতির তদন্ত: বিজেপি বিধায়কের পুত্রবধূকে দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ CID-র

Date:

Share post:

এইমস (AIIMS) নিয়োগ দুর্নীতিতে এবার সিআইডি জেরার মুখে বিজেপি বিধায়কের পূত্রবধূ। বুধবার, চাকদহের বিজেপি (BJP) বিধায়ক বঙ্কিম ঘোষের (Bankim Ghosh) পুত্রবধূ অনসূয়া ঘোষকে দেড়ঘণ্টা জিজ্ঞাসবাদ করে সিআইডি (CID)। বেলা ১২টা নাগাদ হরিণঘাটায় তাঁর বাড়িতে যান সিআইডি-র চার আধিকারিক। সেখানেই অনসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন। তবে, এই বিষয়ে মুখে খুলুপ ঘোষ পরিবারের।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিজেপির ২ সাংসদ, ২ বিধায়ক কল্যাণীর এইমসে নিয়ম বহির্ভুত নিয়োগ করিয়েছেন। এই অভিযোগে ৮ জনের নামে এফআইআর দায়ের করেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। এফআইআরে নাম আছে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার (Jagnnath Sarkar), বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhash Sarkar), বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের। ঘটনার তদন্তে নামে সিআইডি। সূত্রের খবর, কল্যাণী থানার তরফে সমস্ত নথি সিআইডি-কে দেওয়া হয়েছে। বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠায় সিআইডি। শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা।


Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...