Friday, April 3, 2026

ডিম ও মাংস খাওয়ার পরিণতি মারাত্মক! দাবি বিজেপি শাসিত রাজ্যের শিক্ষা কমিটির  

Date:

Share post:

ডিম, মাংস খেলে যৌন অক্ষমতা ও ডায়াবেটিসের ভয় থাকে! এমনই অবৈজ্ঞানিক রিপোর্ট পেশ করল বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকের নয়া শিক্ষানীতি কমিটি। যা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ওই রিপোর্ট ছুঁড়ে ফেলে দেওয়া উচিত।


আরও পড়ুন: ইউপিএ আমলে ভারতে এসেছিলেন, আইএসআইয়ের হয়ে চরবৃত্তির কথা স্বীকার পাক সাংবাদিকের !

স্কুলের পড়ুয়াদের স্বাস্থ্য এবং সুস্থতা সংক্রান্ত রিপোর্টে ওই শিক্ষা কমিটি দাবি করেছে, ডিম খেলে ‘জীবনযাত্রার ক্ষেত্রে সমস্যা’ হতে পারে। এমনকি এর ফলে মেয়েদের ঋতুচক্রও আগে শুরুর হওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতীয়দের শারীরিক গঠনে নিয়মিত ডিম এবং মাংস খেয়ে বাড়তি শক্তি অর্জন করলে জীবনযাত্রায় সমস্যা দেখা দিতে পারে। রিপোর্টে এও জানানো হয়েছে, একাধিক দেশের গবেষণায় ইঙ্গিত মিলেছে, প্রোটিন নির্ভর খাদ্য মানুষের শরীরে হরমোনের উপর প্রভাব ফেলছে। এমনকি কোনটা খাওয়া উচিত ও কোনটা নয়, তার পরামর্শও দিয়েছে ওই কমিটি।

কমিতি এই রিপোর্ট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের দাবি এই রিপোর্ট সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এর মাধ্যমে ভুয়ো ধারণা ছড়ানো। এরকম রিপোর্ট ছুঁড়ে ফেলে দেওয়া উচিত বলেও কটাক্ষ করেছেন বিশেষজ্ঞরা।


 


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...