Tuesday, April 7, 2026

ICC Ranking: ইংল‍্যান্ডকে হারিয়ে আইসিসি র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতের

Date:

Share post:

ইংল‍্যান্ডকে (England) প্রথম একদিনের ম‍্যাচে হারানোর পুরস্কার পেল ভারত (India)। বুধবার প্রকাশিত আইসিসি একদিনের (ICC ODI) ম্যাচের ক্রমতালিকায় পাকিস্তানকে (Pakistan) টপকে তিন নম্বরে উঠে এল রোহিত শর্মার (Rohit Sharma) দল। পাকিস্তান নেমে গেল চারে।

বুধবার আইসিসি যে র‍্যাঙ্কিং-এর তালিকা প্রকাশ করেছে, তাতে শীর্ষে রয়েছে, নিউজিল্যান্ড। ১২৭ পয়েন্ট তাদের। ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তিনে আছে ভারত। ১০৮ পয়েন্ট তাদের। মঙ্গলবার ওভালে দুর্দান্ত জয়ের সৌজন্যে পাকিস্তানকে চারে ঠেলে প্রথম তিনে ঢুকে পড়ল টিম ইন্ডিয়া। তার ফলে আপাতত একমাত্র দল হিসেবে টেস্ট, টি-২০ এবং একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিং-এ প্রথম তিনের মধ্যে আছে ভারত। তবে ইংল্যান্ড সিরিজের বাকি দুটি ম্যাচে হেরে গেলে আবার চারে নেমে যাবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এদিকে ১০৬ পয়েন্ট নিয়ে চারে বাবর আজমের দল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গত মাসেই ভারতকে টপকে তিনে উঠে গিয়েছিল পাকিস্তান। তবে বেশি দিন তারা সেই স্থান ধরে রাখতে পারল না।

আরও পড়ুন:শ‍্যুটিং বিশ্বকাপে সোনা জয় মেহুলি-তুষার জুটির

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...