Saturday, June 27, 2026

শ‍্যুটিং বিশ্বকাপে সোনা জয় মেহুলি-তুষার জুটির

Date:

Share post:

আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে (ISSF shooting WorldCup) ফের সোনা এল ভারতের ঘরে। বুধবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ফাইনালে সোনা জিতলেন মেহুলি ঘোষ (Mehuli Ghosh) এবং শাহু তুষার মানে (Shahu Tushar Man)। এছাড়া ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় জুটি পলক এবং শিবা পারওয়ালের।

ভারতীয় জুটি মেহুলি এবং তুষার হারিয়েছেন হাঙ্গেরির এজটার এবং ইস্তভান জুটিকে। ১৭-১৩ ব্যবধানে হারিয়েছেন তারা। এই টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছেন ইজরায়েল এবং চেক প্রজাতন্ত্র। তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছে যথাক্রমে ইসরায়েল ও চেক প্রজাতন্ত্রের শুটাররা।

এটি সিনিয়র স্তরে ভারতের হয়ে তুষারের প্রথম স্বর্ণপদক জয় এবং মেহুলি তার দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন। কাঠমান্ডুতে আয়োজিত ২০১৯ দক্ষিণ এশিয়ান গেমসে প্রথম সোনা জিতেছেন। মিশ্র এয়ার পিস্তল ইভেন্টে, পলক এবং শিবা কাজাখস্তানের ইরিনা লোকতিওভা এবং ভ্যালেরি রাখিমজানকে ১৬-০-তে পরাজিত করে ব্রোঞ্জপদক জিতেছেন। বুধবারের এই ফলাফলে ভারত এখন ২টি স্বর্ণ এবং ১টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষস্থানীয় সার্বিয়ার পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

আরও পড়ুন:India team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন রোহিত-ধাওয়ান জুটি, ঢুকে পড়লেন সচিন-সৌরভদের তালিকায়

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...