Saturday, April 4, 2026

বিধানসভা প্রসঙ্গ উঠতেই তৃণমূল বলল, “আগে কারণ দেখুন”

Date:

Share post:

বিধানসভার অতীত ঘটনার প্রসঙ্গ উঠতেই পাল্টা জবাব দিল তৃণমূল। বলল, “আগে কারণ দেখুন”। বিধানসভায় বিধায়কদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হুমকি মামলার বুধবার শুনানি হয় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। মার্চ মাসে বিধানসভায় বাজেট অধিবেশনে চার বিধায়ককে (MLA) হুমকি দেন শুভেন্দু। চার বিধায়ক হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জ-এর বিধায়ক সৌমেন রায় এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। অভিযোগ, অধিবেশনে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় বিরোধিতা করেছিলেন তাঁরা। এরপরেই তাঁদের সরাসরি শুভেন্দু হুমকি দেন। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এফআইআর খারিজের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন বিরোধী দল নেতা। বুধবার, সেই মামলার শুনানিতে বাম জমানার প্রসঙ্গ তোলেন বিচারপতি।

এই প্রসঙ্গে তৃণমূলের মন্তব্য় আগে সেই ঘটনার কারণ দেখুন। সেই সময় সিঙ্গুর-সহ বিভিন্ন জায়গায় সেই সময়কার বিরোধী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করা হয়। সেই অতীত স্মরণ করার কথাই বলে তৃণমূল।

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...