Monday, March 16, 2026

অতিবৃষ্টির জেরে মহারাষ্ট্রে ভূমিধস! ক্ষতিগ্রস্ত বহু, অনেকের চাপা পড়ার আশঙ্কা

Date:

Share post:

অবিরাম বৃষ্টির জেরে মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই এলাকায় ভূমিধস। এর জেরে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বহু মানুষ ধসের নীচে চাপা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনকে উদ্ধার করা হয়েছে বলে খবর।


আরও পড়ুন:ডিম ও মাংস খাওয়ার পরিণতি মারাত্মক! দাবি বিজেপি শাসিত রাজ্যের শিক্ষা কমিটির  

গত কয়েক দিন ধরে ব্যাপক বৃষ্টিতে ভাসছে মহারাষ্ট্র। সোমবার নাসিকে গোদাবরী নদীর উপকূলে থাকা বেশ কয়েকটি মন্দির ডুবে গিয়েছে। মঙ্গলবারও মৌসম ভবনের তরফে কোলাপুর, পালঘর, নাসিক, পুণে এবং রত্নগিরি জেলায় আগামী ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।


চলতি বছরে আগাম বর্ষার দেখা মিলেছে। তবে অতিবৃষ্টির জেরে মহারাষ্ট্র, গুজরাত এবং মধ্যপ্রদেশে টানা বৃষ্টিপাতের ফলে ছয় শিশু-সহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।মহারাষ্ট্র প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১ থেকে ১০ জুলাই পর্যন্ত অতি বৃষ্টির জেরে মোট ৭৬ জন মারা গিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।

 


spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...