Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফের হারানো সাম্রাজ্য ফিরে পেলেন যশপ্রীত বুমরাহ। আইসিসি একদিনের ম‍্যাচের র‍্যাঙ্কিং-এ শীর্ষে তিনি। গত ২০২০ সালে ৭২৯ দিন ওয়ানডে র‍্যাঙ্কিং-এ শীর্ষে থাকার পর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে পদচ্যুত হন বুমরাহ।

২) এটিকে মোহনবাগানের অনুর্ধ্ব-১৩ ও অনুর্ধ্ব-১৫ দলের কোচ হলেন যোশেফ রোমা গিবার্ট। বর্তমানে সৌদি আরবের আল হিলাল ক্লাবের অনুর্ধ্ব ১৩ দলের প্রধান কোচ তিনি।

৩) ইংল‍্যান্ডকে হারিয়ে আইসিসি র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতের। ক্রমতালিকায় পাকিস্তানকে  টপকে তিন নম্বরে উঠে এল রোহিত শর্মার দল। শীর্ষে রয়েছে, নিউজিল্যান্ড। ১২৭ পয়েন্ট তাদের।

৪) আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে ফের সোনা এল ভারতের ঘরে। বুধবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ফাইনালে সোনা জিতলেন মেহুলি ঘোষ এবং শাহু তুষার মানে। এছাড়া ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় জুটি পলক এবং শিবা পারওয়ালের।

৫) মঙ্গলবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা-শিখর ধাওয়ান। ঢুকে পড়লেন ভারতের প্রাক্তন ওপেনার জুটি সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক তালিকায়।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...