Wednesday, June 24, 2026

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন

Date:

Share post:

গত ১২ জুলাই করোনা আক্রান্ত হয়েছিলেন তামিলনাড়ুর(Tamilnadu) মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন(M K Stalin)। টুইট করে সে কথা জানিয়ে ছিলেন নিজেই। বৃহস্পতিবার শারীরিক সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্ট্যালিনের শরীরে কোভিডের(Covid) একাধিক উপসর্গ রয়েছে। তবে তিনি ভাল আছেন।

গত মঙ্গলবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর টুইট করে লেখেন, “ক’দিন হল খুব ক্লান্ত বোধ করছিলাম। কোভিড পরীক্ষায় রিপোর্ট পজিটিভি এসেছে। নিজেকে নিভৃতবাসে রেখেছি।” এরপর সকলের উদ্দেশে স্ট্যালিন লেখেন, “সকলে সাবধানে থাকুন, মাস্ক পরুন, ভ্যাকসিন নিন।” এরপর জানা গেল হাসপাতালে ভর্তি হতে হয়েছে স্ট্যালিনকে। যদিও তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে হাসপাতালের তরফে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মতোই তামিলনাড়ুতেও গত কয়েক সপ্তাহে বাড়ছে কোভিড। গত ২৪ ঘণ্টায় সেখানে কোভিড আক্রান্ত হয়েছে ২ হাজার ২৬৯ জন। চেন্নাইয়ে সাম্প্রতিক কালে সবেচেয়ে বেশি ৭২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ওই রাজ্যে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা ১৮ হাজার ২৮২ জন।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...