Thursday, May 14, 2026

বাড়লো টাকার গুরুত্ব! ডলার নয়, দেশের মুদ্রাতেই আন্তর্জাতিক লেনদেন 

Date:

Share post:

দেশের মুকুটে নয়া পালক। ভারতীয় মুদ্রা(Indian rupee ) দিয়েই এবার আমদানি- রফতানি ( import- export), আন্তর্জাতিক লেনদেন সবটাই হবে ।আর ভরসা করতে হবে না বিদেশী মুদ্রার উপর। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) ভারতীয় টাকাকে নতুন গুরুত্ব দিতে চলেছে। শীর্ষ ব্যাঙ্ক ঘোষণা করেছে, টাকার মাধ্যমেই যাতে আন্তর্জাতিক লেনদেন (International transaction) করা যায় তেমন ব্যবস্থা চালু করা হচ্ছে। এই সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে আরবিআই (RBI)।

গত কয়েকদিন ধরেই ডলারের অনুপাতে টাকার দাম অনেকটাই নিম্নমুখী। যা নিয়ে চিন্তায় পড়েছিলেন বিশেষজ্ঞরাও। এবার ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। RBI এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, ভারতের রফতানি বাণিজ্য-সহ সার্বিক আন্তর্জাতিক ব্যবসা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক ব্যবসায় যুক্তদের মধ্যে ভারতীয় মুদ্রায় লেনদেনের ইচ্ছা দেখা যাচ্ছিল। সেটা মাথায় রেখেই এই নতুন ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে বর্তমান ব্যবস্থার পাশাপাশি ইনভয়েসিং, পেমেন্ট এবং আমদানি বা রফতানির সেটেলমেন্ট ভারতীয় মুদ্রার মাধ্যমে করা যাবে।

প্রসঙ্গত, কোনও দেশের মুদ্রাকে তখনই ‘আন্তর্জাতিক’ বলা হয়, যখন তার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ লেনদেন করতে চায়। এ ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য আমেরিকার ডলার। এর পরেই রয়েছে ইউরোপের মুদ্রা ইউরো। ভারতীয় মুদ্রা অতীতেও আন্তর্জাতিক লেনদেন ব্যবহার হয়েছে।১৯৬০-এর দশকে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং ওমান ভারতীয় টাকা গ্রহণ করত। কিন্তু পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। তবে এবার ভারতে নতুন করে সেই প্রক্রিয়া চালু হচ্ছে। এবার বাংলাদেশের সঙ্গে পণ্য কেনাবেচায় ডলারের পরিবর্তে রুপিতে লেনদেনে আগ্রহী ভারত। যদি এটা বাস্তবায়িত হয় সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশের (India and Bangladesh) ব্যবসায়ীদের দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানির জন্য এখন যে ডলারে এলসি (Letter of Credit) খুলতে হয়, তার আর কোনও বাধ্যবাধকতা থাকবে না।তবে বাংলাদেশ-ভারতের মধ্যে রুপিতে আন্তর্জাতিক বাণিজ্যে রাজি হবে কিনা নির্ভর করছে বাংলাদেশ সরকারের ওপর।অন্যদিকে, কীভাবে ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন হবে তার কিছু নিয়মও জানিয়েছে আর বি আই (RBI)। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, স্থায়ী ভাবে টাকার গুরুত্ব আন্তর্জাতিক বাজারে বাড়াতে  হলে, এখন থেকেই রফতানি বৃদ্ধি করার দিকে মন দেওয়া দরকার।


Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...