Wednesday, June 24, 2026

রসিকা জৈনের রহস্য মৃত্যুকাণ্ডে সিটের জালে স্বামী কুশল

Date:

Share post:

রসিকা জৈনের (Rashika Jain) রহস্য মৃত্যুকাণ্ডে মৃতার স্বামী কুশল আগরওয়ালকে (Kushal Agarwal) গ্রেফতার করল সিট (SIT)। আলিপুরে রসিকার রহস্য মৃত্যুর ঘটনার প্রায় দেড় বছর পর তাঁর স্বামী স্বামী কুশল আগরওয়ালকে গ্রেফতার করল সিট। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পরে সুপ্রিম কোর্টও (Supreme Court) কুশলের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরেই আলিপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল।

২০২১-র ১৬ ফেব্রুয়ারি শ্বশুরবাড়ির মৃত্যু হয় রসিকার। ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে দাবি করেন শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন রসিকার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। কিন্তু রসিকার বাপের বাড়ি অভিযোগ করে পণের টাকা জন্য অত্যাচার করা হত রসিকার হত। স্বামীই তাঁদের মেয়েকে মেরেছে। তদন্তে নেমে রসিকার হোয়াটসঅ্যাপ চ্যাট ও ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে আসে। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন কুশল আগরওয়াল। কিন্তু বুধবারই সুপ্রিম কোর্টে সেই আবেদন খারিজ করে দেয়। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে সিট।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...