Monday, March 23, 2026

কে হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী? প্রথম রাউন্ড শেষে শীর্ষে ঋষি সুনক

Date:

Share post:

বরিস জনসনের(Boris Jonson) ইস্তফার পর ব্রিটেনের(Briten) পরবর্তী প্রধানমন্ত্রী(Prime Minister) বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে জোর কদমে। আর এই দৌড়ে সর্বাগ্রে রয়েছেন ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। প্রথম এলিমিনেশনে সবথেকে বেশি এমপিদের সমর্থন পেলেন তিনি। গত বুধবার আরও দুই প্রতিদ্বন্দ্বী বাদ পড়েছেন এই দৌড় থেকে। দলের ৩৫৮ জন সাংসদের (এমপি) মধ্যে ৮৮ জনের সমর্থন পেয়েছেন তিনি। জুনিয়র বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট ৬৭ ভোট পেয়ে দ্বিতীয় এবং বিদেশমন্ত্রী লিজ ট্রাস তৃতীয় স্থানে রয়েছে ৫০ ভোট পেয়ে।

জানা গিয়েছে, এই তালিকায় নাদিম জাহাউই, যিনি গত সপ্তাহে সুনকের হাত থেকে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং প্রাক্তন বিদেশমন্ত্রী জেরেমি হান্ট প্রয়োজনীয় ন্যূনতম ৩০ ভোট পেতে ব্যর্থ হয়ে ছিটকে গেছেন দৌড় থেকে। বাকি প্রতিযোগীদের মধ্যে প্রাক্তন সমতা মন্ত্রী কেমি ব্যাডেনোচ, অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্র্যাভারম্যান, পার্লামেন্টের বিদেশ বিষয়ক কমিটির চেয়ার টম তুগেনধাত বৃহস্পতিবার গিয়েছেন রাউন্ডে। প্রতিবার সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থীকে বাদ দিয়ে ভোট হতে থাকবে। ২১ জুলাইয়ের মধ্যে প্রতিদ্বন্দিতা চূড়ান্ত দুইজনের মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে ২০০,০০০ কনজারভেটিভ পার্টির সদস্যরা নতুন নেতা নির্বাচন করবেন। এরপরে ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে কে হবেন পরবর্তী নেতা। যদিও সুনক তার সহকর্মীদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগী কিন্তু প্রায় ৯০০ জন দলীয় সদস্যের মধ্যে করা একটি সার্ভেতে দেখা গিয়েছে যে তাদের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছেন মর্ডান্ট।


Related articles

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের...