Tuesday, June 23, 2026

ঐতিহাসিক জয়ের পরে শিলিগুড়ি মহকুমা পরিষদের বোর্ড গঠন

Date:

Share post:

ঐতিহাসিক জয়। প্রথমবার শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের ক্ষমতা দখল করল তৃণমূল (TMC)। বৃহস্পতিবার, শিলিগুড়িতে বৈঠক করে বোর্ড ঘোষণা করেন পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বেছে নেওয়া হয়েছে সভাধিপতি ও সহ-সভাপতিকেও। ২৫ জুলাই শপথগ্রহণ।
সভাধিপতি হচ্ছেন অরুণ ঘোষ।
সহ সভাধিপতি হচ্ছেন রোমা রেশমি এক্কা।
দল নেতা ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়।

সদ্য সমাপ্ত শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছে তৃণমূল। যদিও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি আসনটি ওবিসি সংরক্ষিত। সেই কারণে আইনুল হক ও অরুণ ঘোষের নাম উঠে আসে। বৃহস্পতিবার, শিলিগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজে সাংবাদিক বৈঠকে এই নাম ঘোষণা করেন অরূপ বিশ্বাস। তার আগে মহকুমা পরিষদ পঞ্চায়েত নির্বাচনের অবজারভার, কাউন্সিলার, জয়ী ৮ জন সদস্য-সহ দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ ও চেয়ারম্যান অলোক চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন তিনি। অরুপ বিশ্বাস বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস এবার মহকুমা পরিষদে ক্ষমতায় এসেছে মানুষের সাহায্য নিয়ে। যাঁদের নাম বিবেচনা করা হল, তাঁরা মানুষের জন্য কাজ করবেন। আগামী ৫ বছরে শিলিগুড়ির মানুষকে যোগ্য পরিষেবা দেবে।’’

আরও পড়ুন- শুক্রবার শহরে আসছেন রাজনাথ, উদ্বোধন করবেন দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...