Thursday, June 25, 2026

মেহুলিকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

বুধবারই আইএসএসএফ শুটিং বিশ্বকাপে (ISSF shooting WorldCup) সোনা জিতেছিলেন, আর বৃহস্পতিবার রুপো জিতলেন মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। দক্ষিণ কোরিয়া চ্যাংওনে শুটিং বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে রুপো জিতেছেন মেহুলি। একের পর এক সাফল্যে নাম লেখাচ্ছেন বাংলার মেয়ে। এদিন বিকেলের মেহুলিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইটারে তিনি লেখেন,” আন্তর্জাতিক শুটিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের জন্য মেহুলি ঘোষকে হার্দিক শুভেচ্ছা। তোমার পারফরম্যান্স গোটা দেশকে গর্বিত করেছে এবং গোটা বিশ্বকে। আরও এক বার দেখিয়ে দিয়েছে যে বাংলার মেয়েদের কাছে আকাশই সর্বোচ্চ সীমা।”

বুধবারই আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে সোনা এসেছিল ভারতের ঘরে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ফাইনালে সোনা জিতেছিলেন মেহুলি ঘোষ এবং শাহু তুষার মানে। ভারতীয় জুটি মেহুলি এবং তুষার হারিয়েছেন হাঙ্গেরির এজটার এবং ইস্তভান জুটিকে। ১৭-১৩ ব্যবধানে হারিয়েছিলেন তারা।

আরও পড়ুন:নর্থইস্ট ইউনাইটেডে সই করতে চলেছেন অরিন্দম: সূত্র

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...