Saturday, April 4, 2026

কেন্দ্রীয় অনুদান হাতছাড়া হওয়া আটকাতে তালিম দেবে নবান্ন !

Date:

Share post:

একাধিকবার বিভিন্ন প্রশাসনিক বৈঠক এবং সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট জানিয়েছেন ও অভিযোগ করেছেন, কেন্দ্র রাজ্যের বরাদ্দ টাকা দিচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বাংলা আবাস যোজনা সহ একশ দিনের প্রকল্পের টাকার কথা উল্লেখ করেন। যেভাবে একের পর এক নিয়ম-কানুন বদলাচ্ছে কেন্দ্র (central government), তাতে রীতিমতো উদ্বিগ্ন রাজ্য সরকার (government of West Bengal)। তারা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বরাদ্দ হাতছাড়া করা যাবে না। এবং সেই কারণেই নবান্নের সিদ্ধান্ত, এই বিষয়ে তালিম দেওয়া হবে আধিকারিকদের যা গোটা দেশের রাজ্যের মধ্যে বেনজির।

এক অর্থকর্তা বলেন, “কেন্দ্রীয় বরাদ্দ পেতে প্রক্রিয়াগত খুঁটিনাটি বিষয় নজরে রাখা জরুরি। ভুলভ্রান্তি মোটেই চলবে না। তাই ১৬ জুলাই প্রায় দিনভর প্রশিক্ষণ-বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।” প্রশাসনিক সূত্রের খবর, কোনও প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পেতে গেলে এখন কেন্দ্রের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (PFMS) মানতেই হচ্ছে। পিএফএমএসে যুক্ত হতে বলা হয়েছে সব দফতরকেই। পিএফএমএসের সঙ্গে নিজেদের যুক্ত করছে অর্থ দফতরও। প্রকল্প-ভিত্তিক বরাদ্দ পেতে ‘স্টেট নোডাল এজেন্সি’র ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা-সহ একাধিক ‘মডিউল’ নতুন করে গড়তে হচ্ছে রাজ্য সরকারকে। এই সামগ্রিক ব্যবস্থাপনাই বোঝানো হবে আর্থিক উপদেষ্টাদের।


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...