Thursday, February 19, 2026

আরও এক বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে বাঁকুড়ায় সিআইডি

Date:

Share post:

কল্যাণী এইমস-এ বেআইনি নিয়োগের মারাত্মক অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।শুক্রবার বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি গোয়েন্দারা। দুপুর একটা নাগাদ পুলিশকে সঙ্গে নিয়ে বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে যান রাজ্য গোয়েন্দা সংস্থার চার আধিকারিক।

বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা কীভাবে চাকরি পেয়েছেন তা জানতেই সিআইডি জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এছাড়াও, তিনি কত টাকা বেতন পান তাও জানতে চান গোয়েন্দারা। গোটা বক্তব্যের ভিডিয়োগ্রাফি হচ্ছে। বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন বিজেপি সাংসদ-বিধায়কের আত্মীয়রা এমনটাই অভিযোগ উঠেছিল। ঘটনায় দায়ের হয় এফআইআর। বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে সহ মোট ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় কল্যাণী থানায়।

এরপর কল্যাণী এইমস-এ চাকরি দুর্নীতির তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। এই মামলায় চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে একাধিকবার তলব করে সিআইডি। যদিও হাজিরা এড়িয়েছেন তিনি। এরপর চিঠি দেওয়া হয় নীলাদ্রিশেখর দানার মেয়েকে। যদিও তিনি চিঠি পাননি বলে জানিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক।

বিজেপি-র বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় প্রথম এইমস-য়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আনেন। গত মে মাসে তিনি এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি ই-মেল পাঠিয়েছিলেন। সেখানেই চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার নাম উল্লেখ করা হয়েছিল।পরে মুর্শিবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামও রয়েছে ওই এফআইআরে।

 

 

 

 

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...