Sunday, June 21, 2026

স্পাইসজেটের পর এবার ইন্ডিগো! যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের জরুরি অবতরণ

Date:

Share post:

যান্ত্রিক গোলযোগের জেরে জরুরি অবতরণ করানো হল ইন্ডিগোর বিমান। দিল্লি থেকে বদোদরাগামী উড়ানে সমস্যা হতেই সেটিকে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। ঘটনার পরই ডিরেক্টর অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে গোটা বিষয়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে নিত্যযাত্রীরা

ইন্ডিগোর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইন্ডিগো ফ্লাইট 6E-859 উড়ানটি দিল্লি থেকে বদোদরা উদ্দেশে রওনা দেয়। বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটিকে তড়িঘড়ি জয়পুরে অবতরণ করানো হয়। সেটিকে যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা হয় কোনও গোলযোগ রয়েছে কি না। যাত্রীদের অন্য একটি বিমানে করে সুরক্ষিতভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, সম্প্রতি স্পাইসজেট বিমানে এধরণের একের পর এক সমস্যা দেখা দিয়েছে । সংস্থার বিমানগুলিতে বিভিন্ন ধরণের যান্ত্রিক ক্রটি ধরা পড়েছে। ডিজিসিএ এর তরফে সমীক্ষা করে দেখা যায় যে আর্থিক ঘাটতি রয়েছে সংস্থার। যার প্রভাব পড়ছে বিমানের রক্ষণাবেক্ষণেও। সেই সময় ওই দুই ঘটনা নিয়ে সংস্থাকে শো কজ নোটিসও পাঠায় ডিজিসিএ। ওয়াকিবহাল মহলের মতে, বাজেট এয়ারলাইন্স কিংবা লো কস্ট এয়ারলাইনসের যুগে উড়ান সংস্থাগুলি বাজেট কমিয়ে দিচ্ছে,যার প্রভাব পড়ছে বিমান রক্ষণাবেক্ষণেও। বিশ্বজুড়ে লো কস্ট ক্যারিয়ার এবং ফুল সার্ভিস ক্যারিয়ার হিসাবে ব্যবহার করা হয় বোয়িং বিমানগুলিকে। সেগুলিতে বিপত্তি নিয়ে তাই প্রশ্ন উঠেছিল। এরই মধ্যে ইন্ডিগো বিমানেও সমস্যা হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।


 


Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...