Friday, June 26, 2026

বিচ্ছেদের চুড়ান্ত শুনানির আগেই স্ত্রীকে গুলি করে খুন স্বামীর, নদিয়ায় চাঞ্চল্য

Date:

Share post:

বিচ্ছেদের মামলার চুড়ান্ত শুনানি ছিল শুক্রবার। তার আগের রাতেই স্ত্রীকে গুলি করে খুন করলেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার কৈখালী এলাকায়। স্ত্রীকে হত্যা করার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী।

জানা গিয়েছে, মৃত মহিলার নাম সুজাতা বিশ্বাস (২৬)। ১২ বছর আগে দেখাশোনা করে বিয়ে হয় হাঁসখালীর বাসিন্দা ত্রিশূল বিশ্বাসের সাথে সুজাতা বিশ্বাসের। দুটি কন্যা সন্তান রয়েছে তাদের। দাম্পত্য কলহের জন্য তিন বছর আগে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চেয়ে রানাঘাট আদালতে ডিভোর্সের মামলা রুজু করেন সুজাতা। সেই মামলার শুনানি ছিল আজ শুক্রবার। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সুজাতা বিশ্বাসের বাপের বাড়িতে নিজের ছোট মেয়েকে দিতে বাইকে করে আসে ত্রিশূল বিশ্বাস। সুজাতা বিশ্বাস ঘর থেকে বেরোতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় সে। দুর্ঘটনার সময় সুজাতার ঠিক পিছনেই ছিল তার বোন। প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি জানান, জামাইবাবুই দিদিকে গুলি করেছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুজাতা বিশ্বাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। খোঁজ চলছে মূল অভিযুক্তর।


Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...