Monday, April 6, 2026

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি! নাবালিকার সঙ্গে কুকর্ম করে ধৃত ৩

Date:

Share post:

ফের দিল্লিতে ফিরল ২০১২-র নির্ভয়ার স্মৃতি! ১৬ বছরের কিশোরীকে বাড়ির কাছ থেকে প্রথমে অপহরণ করা হল।তারপর চলন্ত গাড়িতে বেশ কয়েকজন মিলে মেয়েটিকে কুকর্ম করল। কিশোরীকে নিয়ে দক্ষিণ দিল্লির বসন্ত বিহার থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, প্রায় ৪৪ কিলোমিটার গাড়ি চালিয়ে ঘোরে অভিযুক্তরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  তিন অভিযুক্তই কিশোরীর প্রতিবেশী এবং একই পাড়ার বাসিন্দা। তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশকে কিশোরী জানিয়েছে, গত ৬ জুলাই সন্ধেবেলা বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় বসন্ত বিহার মার্কেটে অভিযুক্ত ৩ যুবকের মধ্যে দুই যুবকের সঙ্গে তার দেখা হয়।ওই দুই যুবকের সঙ্গে সে বাজারে ঘোরাফেরাও করে। এর পরই ওই দুই যুবক তাদের আর এক সঙ্গীকে ডাকে। তৃতীয় জন সঙ্গে গাড়ি আনে। এই তিন যুবকের বিরুদ্ধেই কুকর্ম করার অভিযোগ রয়েছে।

কিশোরীর অভিযোগ, ওই যুবকরা তাকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ায়। আচ্ছন্ন হয়ে পড়তেই তাকে গাড়িতে তুলে নেয়। চলন্ত গাড়িতেই তিন জন মিলে তাকে মারধর ও কুকর্ম করে ।এমনকী, কুকর্মের ভিডিও-ও তুলে রাখে অভিযুক্তরা ।কিশোরীর পরিবার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকেই পুলিশে খবর দেওয়া হয়। দিল্লি পুলিশ জানিয়েছে,  নির্যাতিতা কাউন্সিলরের কাছে পুরো ঘটনাটি বলে। জানায়, অভিযুক্ত দু জন তার পূর্ব পরিচিত। ৬ জুলাই তারা গাড়িতে জয় রাইডে বের হয়। এরপর, মাহিপালপুরে গিয়ে মদ্যপান করে তিন যুবক। এরপর একটি শুনশান এলাকায় গাড়ি নিয়ে গিয়ে সেখানেই কিশোরীকর সঙ্গে কুকর্ম করে তিন অভিযুক্ত।

 

 

 

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...