Friday, April 3, 2026

পাল্টাচ্ছে অ্যাপক্যাবের নিয়ম, যাত্রীরা কতটা সুবিধা পাবেন?

Date:

Share post:

অ্যাপক্যাব বুক করলেই বহু ক্ষেত্রে চালকের ফোন আসে গ্রাহকদের কাছে। কোথায় যাবেন থেকে শুরু করে ভাড়ার বিস্তারিত তথ্যও জানতে চান উবার ড্রাইভাররা। আর তারপরই রাইড ক্যানসেল করার ঘটনা ঘটে। যার জেরে নাজেহাল হন বহু গ্রাহক। বহুবার গ্রাহকরা এনিয়ে অ্যাপক্যাবের কাছে অভিযোগ দায়ের করেছেন। এবার  গ্রাহকদের চাপে শেষমেশ অ্যাপক্যাবের নিয়মে বদল আনতে চলেছে সংস্থা।

আরও পড়ুন:ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে নিত্যযাত্রীরা

বর্তমান নিয়মে, চালক যদি রাইড অ্যাকসেপ্ট করার পরে যাত্রীকে নিয়ে ট্রিপ শুরু করেন, তখনই দেখতে পান গন্তব্য। তাই তার আগে এই প্রশ্ন এবং ক্যানসেলেশনের ঝামেলা। এবার থেকে ট্রিপ অ্যাকসেপ্ট করার আগে থেকেই যাত্রীর গন্তব্য দেখতে পাবেন উবার চালকরা। ফলে সেই দেখে যদি তাঁরা সেখানে যাবেন না, তাহলে সেই ট্রিপ অ্যাকসেপ্টও করবেন না। স্বভাবতই ক্যানসেলশেনের প্রশ্নও উঠছে না।

উবার এবং ড্রাইভারদের আলোচনার সুবিধার্থে মার্চ মাসে গঠিত হয়েছিল ড্রাইভার অ্যাডভাইসরি কাউন্সিল। এবার তাদের সুপারিশ অনুযায়ীই এই পদক্ষেপ করল উবার কর্তৃপক্ষ। উবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘স্বচ্ছতা বাড়াতে এবং চালকদের সমস্যা দূর করতে, ভারত জুড়ে উবার প্ল্যাটফর্মের চালকরা রাইড গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার আগে গন্তব্য দেখতে পারবেন।’

উবারের তরফে জানানো হয়েছে, এই নিয়ে সমস্যা নিয়ে বহুদিন ধরেই অভিযোগ পাচ্ছি। যাত্রীদের মতো চালকরাও অভিযোগ করেন। তাই মে মাসে, ট্রিপ অ্যাকসেপ্ট করার আগে এই গন্তব্য দেখা যাওয়ার বিষয়টি শুরু করা হয় একটি পাইলট প্রোজেক্টের আকারে। তাতে দেখা যায়, এর ফলে ট্রিপ বাতিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

 


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...