Saturday, April 4, 2026

রাজ্যে বাড়ছে করোনা, ২১ জুলাইয়ের সভা ‘ভার্চুয়াল’ করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Date:

Share post:

রাজ্যে ফের করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। এহেন পরিস্থিতিতে ২১ জুলাই তৃণমূলে(TMC) জনসভা ভার্চুয়াল(virtual) করার দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়(Sanjeev Mukherjee)। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা হাইকোর্টে(High Court)।

২০২০ ও ২০২১ পর পর দু’বছর করোনা সংক্রমণের জেরে ২১ জুলাই-এর শহিদ সমাবেশ হয়নি তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের অন্যতম বড় এই জনসভা সম্পন্ন হয়েছিল ভার্চুয়ালি। ২০২২-এ ধর্মতলায় এবারের জনসভা বড় আকারে করার পরিকল্পনা করেছে ঘাসফুল শিবির। সেই লক্ষ্যে জেলায় জেলায় একুশে জুলাই-এর সমর্থনে সভা করছেন তৃণমূল নেতৃত্বরা। ২০২৪-এ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার বিশেষ নজর উত্তরবঙ্গে। জলপাইগুড়ির ধূপগুড়িতে কর্মিসভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জনসংযোগও। তবে তার আগে হাইকোর্টে দায়ের হওয়া এই মামলা তৃণমূলের জন্য কিছুটা হলেও উদ্বেগের।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...