Sunday, June 21, 2026

কানোয়ার যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা, গোয়েন্দা রিপোর্ট পেয়ে সতর্ক দেবভূমি

Date:

Share post:

দেবভূমি উত্তরাখণ্ডে এবার কানোয়ার যাত্রায় এবার জঙ্গি হামলা হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট। যার জেরে কানোয়ার যাত্রা ঘিরে বাড়তি নিরাপত্তার আয়োজন করল উত্তরাখণ্ড সরকার।

প্রতি বছর লক্ষ লক্ষ শিবভক্ত উত্তর ও মধ্যভারতের বিভিন্ন রাজ্য থেকে কানোয়ার যাত্রা উপলক্ষ্যে কাঁধে বাঁক নিয়ে মহাদেবের মাথায় জল ঢালতে আসেন। আর সেই উৎসবেই জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি)। তাঁদের রিপোর্টে জানানো হয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে গোষ্ঠী উত্তেজনা ছড়াতে কানোয়ার যাত্রায় হামলা চালানোর ছক কষছে পাক মদতপুষ্ট কয়েকটি জঙ্গি সংগঠন। রিপোর্টের ভিত্তিতে কানোয়ার যাত্রার পথগুলিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

এপ্রসঙ্গে উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার শনিবার বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কবার্তা এসেছে, কানোয়ার যাত্রার সময় নাশকতার চেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে হরিদ্বার, হৃষিকেশ-সহ বিভিন্ন জলাভিষেক স্থল এবং মেলা প্রাঙ্গণগুলিতে বাড়তি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।” কানোয়ার যাত্রার সময় ২০-২৬ জুলাই দিল্লি-হৃষিকেশ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকাও জারি করেছে উত্তরাখণ্ড সরকার।


Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...