Friday, March 13, 2026

Pulwama: ফের পুলওয়ামায় জঙ্গি হামলা, মৃত এক সিআরপিএফ জওয়ান

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পুলওয়ামায় (Pulwama) জঙ্গি হামলায় নিহত এক সিআরপিএফ (CRPF)জওয়ান। সেনা সূত্রে খবর পুলওয়ামায় চেক পোস্টে হামলা চালায় জঙ্গিরা। অতর্কিতে আক্রমণ করা হলে তা প্রতিহত করতে গিয়ে মৃত্যু হয় এএসআই (ASI)বিনোদ কুমারের। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। সেই সময় ভারতের নিরাপত্তা কর্মীদের একটি গাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া (অবন্তীপাড়ার কাছাকাছি) দিয়ে যাওয়ার সময় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। তিন বছর আগে সেই জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (Central Reserve Police Force) ৪০ জন জওয়ান নিহত হয়েছিলেন। আত্মঘাতী জঙ্গিরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে হামলা চালিয়েছিল নিরাপত্তা রক্ষীদের কনভয়ে। পুলওয়ামা হামলার প্রায় ১২ দিন পর ভারত, পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক (Air strike)চালিয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয় যে, ওই বিমান হামলায় তছনছ করে দেওয়া হয়েছিল সীমান্ত লাগোয়া জঙ্গি ঘাঁটি। পাল্টা পাকিস্তানের হামলা প্রতিহত করতে ভারত উপত্যকার নিরাপত্তা আরও বাড়িয়েছিল। মোতায়েন করা হয়েছিল কয়েক হাজার সেনা। সেই ঘটনার স্মৃতি মনে করিয়ে ফের পুলওয়ামায় জঙ্গি আক্রমণ। জানা গেছে গাঙ্গু ক্রসিং এর চেক পোস্টে জঙ্গি হামলার ঘটনায় গুলিবিদ্ধ হন এক ভারতীয় জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে।


spot_img

Related articles

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...