Wednesday, March 25, 2026

সংসদে বাদল অধিবেশনের প্রথমদিনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেবে তৃণমূল, কেন্দ্রকে চ্যালেঞ্জ সুদীপের

Date:

Share post:

সংসদে বাদল অধিবেশন শুরুর আগেই সংসদীয় কমিটির তরফে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। অসংসদীয়  শব্দের পর সংসদ চত্বরে ধরনা, বিক্ষোভ, অনশন, অবস্থানেও না করা হয়েছে। রাজ্যসভার সচিবালয় এ ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করেছে। তার আগে বুধবারই লোকসভার সচিবালয় বেশ কিছু শব্দকে অসংসদীয় বলে দাগিয়ে দিয়েছে। বলা হয়েছে, ওই সব শব্দ সাংসদরা ব্যবহার করতে পারবেন না।

রবিবার বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠক থেকে বেরিয়ে এই বিষয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তৃণমূল।সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, সংসদের অধিবেশনের প্রথমদিনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেবে তৃণমূল। সংসদীয় কমিটির নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়েই এই পদক্ষেপ তৃণমূলের তরফে। তিনি স্পষ্ট বললেন, অসংসদীয় শব্দ কে বাছাই করল। এটা কি করে সম্ভব? তিনি প্রশ্ন তোলেন, অসংসদীয় শব্দের তালিকা, ধর্না দেওয়া বন্ধ, ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা সৃষ্টি কীভাবে হতে পারে। অভিযোগ, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বিষয়টি এড়িয়ে যাওয়ার  চেষ্টা করেছেন। কিন্তু আমরা এত সহজে হাল ছাড়ছি না।

তিনি জানিয়েছেন, উপদেষ্টা কমিটির কাছে কেন্দ্রের তিন সামরিক বাহিনীতে চুক্তিভিত্তিক অগ্নিবীর নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা হয়। তিনি এই প্রকল্প বাতিলের কথাও বলেন।সুদীপ জানিয়েছেন যে, লোকসভার অধিবেশনে এই বিষয় নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেন, বিজেপি দেশের গণতান্ত্রিক কাঠামোই ভেঙে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে। এগুলি তারই প্রমাণ।

সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর ডাকা রবিবারের সর্বদল বৈঠকে গরহাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। এ ধরনের কাজ ‘অসংসদীয়’ কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও সুষ্ঠু ভাবে বাদল অধিবেশনের কাজ চালানোর আবেদন জানান যোশী।

 

 

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...