Thursday, February 26, 2026

মিলছে না প্রাপ্য টাকা, জুনে GST বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ১,৬৩৭ কোটি

Date:

Share post:

রাজ্যের বকেয়া টাকা মেটাচ্ছে না কেন্দ্র। বারবার মোদি সরকারের(Modi Govt) বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তৃণমূল সরকার(TMC Govt)। এদিকে কেন্দ্রের(Central) কাছে রাজ্যের বকেয়া টাকার পাহাড় জমছে। সেই তালিকায় ১০০ দিনের কাজ, আবাস যোজনা, অতীতের আমফান, ফণীর মতো ঝড়ের বকেয়া টাকার পাশাপাশি বকেয়া রয়েছে জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য কয়েক হাজার কোটি টাকা। অতীতের বকেয়া টাকার বাইরে এবার জিএসটি বাবদ শুধু জুন মাসে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকার হিসেব প্রকাশ্যে আনল মোদি সরকার। যেখানে দেখা যাচ্ছে, বিরোধী রাজ্যগুলির জিএসটি বাবদ বকেয়া সবচেয়ে বেশি।

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। সেখানেই তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়ের(Saugata Toy) তরফে লিখিত প্রশ্নে জানতে চাওয়া হয় জিএসটি বাবদ রাজ্যগুলির বকেয়ার হিসেব। তারই উত্তরে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের রাজ্যগুলির জিএসটি ক্ষতিপূরণ বাবদ বকেয়া টাকার হিসেব প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শুধুমাত্র জুন মাসে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে ১,৬৩৭ কোটি টাকা। পশ্চিমবঙ্গের পাশাপাশি জুন মাসে দেশের বাকি রাজ্যগুলির বকেয়া টাকার হিসেবও প্রকাশ্যে এনেছে কেন্দ্র। যেখানে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত অসমে বকেয়া রয়েছে ৩৮৬ কোটি টাকা, দিল্লির বকেয়া ২৪১৫ কোটি, অন্ধ্রপ্রদেশের ১৩৭১ কোটি টাকা, মধ্যপ্রদেশের ১৪৫২ কোটি টাকা, মহারাষ্ট্রের ৪১৮৩ কোটি টাকা ওড়িশার ১০৫২ কোটি, তামিলনাড়ুর ২৪৯৩ কোটি, তেলেঙ্গানার ১১৩৪ কোটি, উত্তরপ্রদেশের ২৪১৭ কোটি, উত্তরাখণ্ডের ৬৮৭ কোটি টাকা। তালিকায় কার্যত স্পষ্ট বিরোধী রাজ্যগুলির সবচেয়ে বেশি বকেয়া আটকে রাখা হয়েছে। এখানে অবশ্য উত্তরপ্রদেশের ২৪১৭ কোটির প্রসঙ্গ উঠলেও সংখ্যা বলছে উত্তরপ্রদেশের জনসংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি।  তবে এই বিপুল অঙ্কের বকেয়া টাকা কবে রাজ্যগুলিকে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি কেন্দ্রের তরফে।

প্রসঙ্গত, শুরু থেকেই বাংলার সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের আচরণ বৈমাতৃসুলভ এ অভিযোগ বারবার তুলেছে তৃণমূল। কেন্দ্রের কাছে রাজ্যের বিপুল অঙ্কের বকেয়া টাকার পাশাপাশি ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। এই টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেও কোনও উচ্চবাচ্য করতে দেখা যায়নি কেন্দ্রকে। এহেন পরিস্থিতির মাঝে কেন্দ্রের রিপোর্ট জানালো শুধুমাত্র জুন মাসে কেন্দ্রের কাছে রাজ্যের জিএসটি বাবদ বকেয়া ১,৬৩৭ কোটি টাকা।


spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...