Tuesday, June 23, 2026

সবশ্রেণীর মানুষের সঙ্গে কাজ করে গোয়ায় সুদিন আনতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস

Date:

Share post:

কৃষকদের রক্ষাকর্তার ভূমিকায় সবসময় দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবাংলার কৃষকদের পাশে বারবার দাঁড়িয়েছে তৃণমূল। সার থেকে শুরু করে যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দিয়ে তাদের সাহায্য করেছে। ঠিক সেই একই ছবি দেখা গেল গোয়াতেও। ঝড়,জল বৃষ্টিকে উপেক্ষা করে রেইনকোট পরে মাঠে ধান চাষ করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসেরই এক নেতা। সেইসঙ্গে এও বুঝিয়ে দিলেন, শুধুমাত্র ঠাণ্ডা ঘরে বসে কাগজ কলম নিয়ে নয়, তৃণমূল কংগ্রেস আসলে সবস্তরের মানুষের পাশে  যথাসময়ে দাঁড়াতে প্রস্তুত।

আরও পড়ুন:মধ্যপ্রদেশে ১০০ ফুট ওপর থেকে নর্মদা নদীতে পড়ল বাস, মৃত ১২: শোকপ্রকাশ মমতার

হাত বাড়ালেই যে মানুষের পাশে তৃণমূল কংগ্রেসকে পাওয়া যায়, তা আগেই বাংলার মানুষ দেখেছে। আর এইভাবেই তৃণমূল কংগ্রেস অন্য সব দলের থেকে আলাদা ও অনন্য হয়ে উঠেছে। পাট শিল্পের শ্রমিক থেকে শুরু করে চাষী,খেটে খাওয়া মানুষ এবং আপামর জনতার পাশে থাকার নজির গড়েছে তৃণমূল। গোয়াতেও দলের নেতা ভিনসেন্ট ফার্নান্ডেজ এদিন কৃষকের সঙ্গে ধানক্ষেতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। গোয়ার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে একটি টুইট বার্তায় এমনই কয়েকটি ছবি থেকে তা স্পষ্ট হয়েছে।

টুইটে তৃণমূলের তরফে জানানো হয়েছে, গোয়ার ভবিষ্যতকে আরও উন্নততর করতে তৃণমূল কংগ্রেস সমাজের সকল শ্রেণীর মানুষদের সঙ্গে থেকে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করবে।



Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...