Tuesday, April 7, 2026

প্রয়াত বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার রাজা মুখোপাধ্যায়

Date:

Share post:

প্রয়াত হলেন বাংলার প্রাক্তন রঞ্জি (Ranji Trophy) প্লেয়ার রাজা মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত বাংলার ক্রিকেট মহল।

৩৪ টি প্রথম শ্রেণির খেলায় ১৫২৬ রান করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে বালিগঞ্জ ইউনাইটেড ক্লাবের হয়ে ক্লাব ক্রিকেট খেলা শুরু করেছিলেন রাজা মুখােপাধ্যায়। কোচবিহার ট্রফিতে (Coochbehar Torphy) ওড়িশার বিরুদ্ধে ১৫৪ , দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ৩ ও ৭৩, উত্তরাঞ্চলের বিরুদ্ধে ২৩ ও ১০৭ এবং পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ২১ ও ০ করেছিলেন তিনি। এই সাফল্যের জন্যই শেষে ইংল্যান্ড সফরে স্কুল দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। কোচবিহার ট্রফিতে বিহারের বিরুদ্ধে ৫৫, ওড়িশার বিরুদ্ধে সেঞ্চুরি করার ফলে রঞ্জিতে সুযোগ চলে আসে তাঁর।

রাজা মুখোপাধ্যায় ১৯৬৭-৬৮ মরসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেছিলেন। সেই থেকে ১৯৭৮-৭৯ মরসুম পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন বাংলা, রেলওয়ে (১৯৭০-৭১) এবং পূর্বাঞ্চল দলের হয়ে। ১৯৭৫-৭৬ মরসুমে এই ব্যাটার ইডেনে অসমের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে ওপেনার পলাশ নন্দীর সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে অবিচ্ছেদ্য ৩১৭ রান যোগ করেন। ১৯৭৮ সালের পর রঞ্জি খেলেন নি। ১৯৮৬ সালেও দুই ডিভিশন মিলে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন।

বাংলার হয়ে খেলেছেন মাত্র ১৮টি ম্যাচ। সর্বোচ্চ রান অপরাজিত ১৫৪ রান।
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ৪৯.৮২ গড়ে তিনি রান করেন। ময়দানের ক্রিকেট জগত তাঁকে খুব ভালোভাবেই সমীহ করত।

 

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...