Friday, June 26, 2026

মোদি-শাহের উপস্থিতিতে মনোনয়ন পেশ NDA উপরাষ্ট্রপতি প্রার্থী জগদীপ ধনকড়ের

Date:

Share post:

এনডিএ-র(NDA প্রার্থী হিসেবে উপরাষ্ট্রপতি(Vice Precident) পদের লড়াইয়ে জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) নাম ঘোষণার পর ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল(Govornor) পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সোমবার একেবারে নিয়ম মেনে ঠিক দুপুর ১২ টায় নির্বাচন কমিশনের দফতরে মনোনয়ন পেশ করলেন ধনকড়। আর তাঁর এই মনোনয়ন জমা দেওয়ার পর্বে উপস্থিত থাকতে দেখা গেল কেন্দ্রের তাবড় তাবড় নেতৃত্বকে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতীন গড়কড়ি, জেপি নাড্ডার মতো নেতাদের। মনোনয়ন সই করলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি।

এর আগে ১৬ জুলাই সন্ধ্যায় সকলকে রীতিমতো চমকে দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা জানান, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করছে এনডিএ। এরপরই গতকাল উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনকড়। সেই পরিস্থিতিতে মণিপুরের রাজ্যপাল এল গণেশনকে পশ্চিমবঙ্গের বাড়তি দায়িত্ব দেওয়া হয়। রবিবার রাতের দিকে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল।

উল্লেখ্য, ১৯৫১ সালের ১৮ মে রাজস্থানের কিথানায় জন্মগ্রহণ করেন ধনকড়। পড়াশুনা শেষ করার পর জনতা দলের হাত ধরে রাজনীতিতে উঠে আসেন তিনি। জনতা দলের টিকিটে ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাংসদ ছিলেন। রাজস্থানের ঝুনঝুনু থেকে জিতেছিলেন। পরবর্তীকালে রাজস্থানের কিষাণগঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হন। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থান বিধায়ক ছিলেন। ২০১৯ সালের ৩০ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। আর বাংলার রাজ্যপাল হিসেবে গত ৩ বছরে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে ধনকড় যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কতখানি ঘনিষ্ঠ তা আরও স্পষ্ট হল এদিনের মনোনয়নের আড়ম্বরে।


Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...