Saturday, April 4, 2026

সংসদের বাদল অধিবেশনে পেশ হতে পারে একগুচ্ছ নতুন বিল

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। গরমের পারদ খানিকটা নামলেও অধিবেশনে একাধিক ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠতে পারে সংসদ। বাদল অধিবেশনে ২৯টি বিল পেশ হতে চলেছে, তার মধ্যে ২৪টি নতুন বিল।অন্যদিকে গ্যাসের দাম, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আইনশৃঙ্খলা সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কোণঠাসা করতে প্রস্তুত বিরোধী শিবিরও।

আরও পড়ুন:বিজেপির কাছে মেরুদণ্ড বন্ধক, দিল্লিতেই রাষ্ট্রপতি ভোট দিচ্ছেন শান্তিকুঞ্জের বাপ-ব্যাটা

সংসদে বিরোধীরা যাতে কেন্দ্রকে কোণঠাসা করতে সরব না হতে পারে, তার জন্য জারি হয়েছে একগুচ্ছ ফরমান। শব্দ ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমনকি সংসদ চত্বরে ধর্ণা, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভের উপরও রয়েছে নিষেধাজ্ঞা।

এদিকে আজ সকাল ১০টায় শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। এই প্রেক্ষাপটে বাদল অধিবেশনের শুরুতে সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আজাদি কি অমৃত মহোৎসব চলছে। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সংকল্প নেওয়ার সময়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। এরই মধ্যে চলছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদ নির্বাচন। এই বাদল অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতির মার্গদর্শন পাব।’ সেইসঙ্গে তিনি এও বলেন,  ‘সংসদে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক হোক, বিশ্লেষণ হোক।  সেই আলোচনা ফলপ্রসূ হোক। এর ফলে ভবিষ্যতের নীতি নির্ধারণ করতে সুবিধা হবে। তাই সকল সদস্যদের কাছে এটাই আবেদন করব উত্তম চর্চা করুন, সংসদকে আরও সমৃদ্ধ করে তুলুন।’



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...