Thursday, June 25, 2026

President Election 2022: শান্তিপূর্ণ ভাবেই মিটল রাষ্ট্রপতি নির্বাচন, ভোট পড়ল ৯৯ শতাংশের বেশি

Date:

Share post:

দেশের ১৫-তম রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Elections 2022) ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দেশের সাংসদ, বিধায়করা। সোমবার সংসদ ভবন ও রাজ্যগুলির বিধানসভা ভবনে ভোটগ্রহণ শুরু হয় সকাল দশটায়। শেষ হল বিকেল পাঁচটায়। এবারের লড়াই ছিল মূলত এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হার। রাষ্ট্রপতি নির্বাচন সর্বত্র শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মুখ্য রিটার্নিং অফিসার পিসি মোদি। মোট ভোট পড়েছে ৯৯.১৮ শতাংশ।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের অনুমোদিত ৭৩৬ জন নির্বাচকের মধ্যে, ৭৩০ জন ভোট দিয়েছেন। এদিন হুইল চেয়ারে চেপে ভোট দিতে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সমাজবাদী পার্টির সাংসদ মুলায়ম সিং যাদব। সংসদে এসে ভোট দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদে পিপিই কিট পরে ভোট দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং। দুজনেই কোভিড-১৯ আক্রান্ত। নির্বাচনে জেতার জন্য প্রার্থীকে পাঁচ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট পেতে হবে। ২১ জুলাই ফল ঘোষণা। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।

আরও পড়ুন- আর্ট অফ লিভিং: সন্ন্যাসীর গান, গুরুজির জন্য “রাত কলি” গাইলেন শিষ্য

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...