Friday, June 26, 2026

আর্ট অফ লিভিং: সন্ন্যাসীর গান, গুরুজির জন্য “রাত কলি” গাইলেন শিষ্য

Date:

Share post:

আর্ট অফ লিভিং গুরু রবিশঙ্কর। আর তাঁকে উদ্দেশ্য করেই হিন্দি ছবি ‘বুঢ্ঢা মিল গ্যয়া’-র কিশোর কুমারের গাওয়া ‘‘রাত কলি এক খোয়াব মে আয়ি‘‘ গানটি গেয়েছিলেন তাঁরই শিষ্য ঋষি নিত্যপ্রজ্ঞা (Rishi Nityapragya)। তবে, বিষয় ভাবনার সঙ্গে অদ্ভূত ভাবে মিলে গিয়েছিল বলিউডের গানটি। এই বিষয় নিয়ে একটি ঘটনার কথা নিজের ভিডিও (Video) অ্যালবামে জানান ওই সন্ন্যাসী।

১৯৯৭-৯৮ সালে ঋষি নিত্যপ্রজ্ঞা তখন শিক্ষক প্রশিক্ষণ দেন। থাকেন তাঁদের পুরনো আশ্রমে। ভোরে উঠে ধ্যান করার অভ্যাস তাঁর। ঋষি নিত্যপ্রজ্ঞার কথায়, তিনি জানতেন না তাঁর গুরু রবিশঙ্কর (Ravi Shankar) তাঁর ঘরের দুটো ঘর পরেই এসে রয়েছেন। ভোর উঠে ধ্যানে বসেছেন শিষ্য। হঠাৎ তিনি তাঁর গুরুকে অনুভব করেন। সেই রকম অনুভূতি ধ্যানের মধ্যে তাঁর প্রায়ই হত বলে জানান সন্ন্যাসী। তিনি বলেন, সেদিনের অনুভূতি খুবই তীব্র ছিল। হঠাৎই চোখ খুলে ঋষি নিত্যপ্রজ্ঞা দেখেন তাঁর ঘরের খাটের উপর বসে আছেন গুরু রবিশঙ্কর। শিষ্যকে দেখা দিয়ে হেসে চলে যান তিনি। সেই সময় তাঁর মনে হয়েছিল ‘‘রাত কলি এক খোয়াব মে আয়ি‘‘ গানটি। তরুণ ঋষি নিত্যপ্রজ্ঞার মতে, সেই সময় তাঁর মনে হয়েছিল এই গানটি বোধহয় ওই মুহূর্তের কথা ভেবেই রচনা করা হয়েছিল। সেই রাতে সৎসঙ্গে সময় গানটি শোনান তিনি। শুনে তাঁর গুরু রবিশঙ্কর, হেসে জিজ্ঞাসা করেছিলেন, আমি কী খুব কালো! সেই গান আবার গেয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋষি নিত্যপ্রজ্ঞা। গুরুর প্রতি শ্রদ্ধায় গাওয়া এই গান এক অন্য মাত্রা পেয়েছে।

রবি ঠাকুরের অনেক প্রেম পর্যায়ের গান আধ্যাত্মিকতার বার্তা বহন করে। আবার অনেক পূজা পর্যায়ের গান প্রেমাস্পদের প্রতি সমর্পনের ইঙ্গিত দেয়। গানের কথা নয়, কোন সময়, কাকে উদ্দেশ্য করে সেই গান কীভাবে পরিবেশিত হচ্ছে- সেটাই অনেক ক্ষেত্র মুখ্য হয়ে ওঠে। ঋষি নিত্যপ্রজ্ঞার ‘‘রাত কলি এক খোয়াব মে আয়ি‘‘ গানটিও সেই ভাবেই সকলের মন ছুঁয়েছে।

আরও পড়ুন- শপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...