Saturday, April 4, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলার একজন বিধায়কের ভোটের মূল্য ১৫১, কীভাবে নির্ধারিত হয় জানেন?

Date:

Share post:

আজ, সোমবার রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। সংসদ ভবন ও বিভিন্ন রাজ্যের বিধানসভাতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রায় ৪,৮০০ জন নির্বাচিত সাংসদ এবং বিধায়ক এদিন দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য ভোট দেবেন। লড়াই NDA সমর্থিত প্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিরোধীদের যশবন্ত সিনহার। সংখ্যা ও অঙ্কের বিচারে NDA প্রার্থী এগিয়ে থাকলেও আগামী একুশে জুলাই ঠিক হয়ে যাবে আগামী ৫ বছরের জন্যই রাইসিনার মসনদে কে বসতে চলেছেন। পরবর্তী রাষ্ট্রপতি ২৫ জুলাই শপথ নেবেন। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই।

যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) সরাসরি দেশের সাধারণ নাগরিকদের ভোটে হয় না, তাই ইলেক্টরাল কলেজে তার অঙ্কও বেশ কিছুটা জটিল। এখানে শুধুমাত্র সাংসদ ও বিধায়কদের ভোটে নির্ধারিত হয় রাষ্ট্রপতি পদপ্রার্থীদের ভাগ্য। তাঁরাই সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে গোপন ব্যালটে দেশের পয়লা নম্বর নাগরিক নির্বাচিত করেন। সেক্ষেত্রে দলের কোনও হুইপ থাকে না। ফলে অনেক ক্ষেত্রেই ক্রস ভোট দেখা যায়।

আরও পড়ুন: বিজেপির কাছে মেরুদণ্ড বন্ধক, দিল্লিতেই রাষ্ট্রপতি ভোট দিচ্ছেন শান্তিকুঞ্জের বাপ-ব্যাটা

বিধায়কদের ভোটের মূল্য রাজ্যের ভিত্তিতে পরিবর্তিত হয়। যেমন এই নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতি বিধায়কের ভোটের মূল্য ১৫১। আবার প্রতিটি বিধায়কের ভোটের মূল্য উত্তরপ্রদেশে ২০৮, ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে ১৭৬। অন্যদিকে মহারাষ্ট্রে তা ১৭৫। সিকিমে, বিধায়ক প্রতি ভোটের মূল্য ৭, নাগাল্যান্ডে ৯ এবং মিজোরামে ৮।

কিন্তু কীভাবে নির্ধারিত হয় বিধায়কদের এই ভোটের মূল্য? কোনও রাজ্যের একজন বিধায়কের ভোটের মূল্য যে পদ্ধতিতে নির্ধারিত হয়, সেখানে ১৯৭১ সালে সংশ্লিষ্ট রাজ্যটির জনসংখ্যাকে ১০০০ দিয়ে ভাগ করা হয়। এরপরে সেই ভাগফলকে রাজ্যের বর্তমান বিধায়কসংখ্যা দিয়ে ফের ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটাই একজন বিধায়কের ভোটের মূল্য।

সেই হিসেবে পশ্চিমবঙ্গে ১৯৭১ সালে জনসংখ্যা ছিল ৪,৪,১২,০১১। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধায়কসংখ্যা ২৯৪। সুতরনাগ ১৯৭১ সালের জনসংখ্যাকে বর্তমান বিধায়কসংখ্যা দিয়ে ভাগ করলে বাগফল হয় ৪,৪৩,১২.০১১। এবার এই ভাগফলকে বর্তমান বিধায়কসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১৫০.৭। সুতরাং পশ্চিমবঙ্গের একজন বিধায়কের ভোটের মূল্য ১৫১।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...