Sunday, June 28, 2026

বাদল অধিবেশন শুরুর দিনই অশান্ত সংসদ

Date:

Share post:

বাদল অধিবেশনের শুরুর দিনই একাধিক ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি এবং জিএসটির নয়া হার নিয়ে রাজ্যসভায় কংগ্রেস সাংসদরা হট্টগোল শুরু করলে আজকের মতো অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে বিজেপি-র বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের

এদিন অধিবেশনের শুরুতেই নাইজেরিয়া এবং আফগানিস্তানে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে মৃতদের প্রতি সম্মান জানাতে রাজ্যসভায় দুই মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর কংগ্রেস সাংসদরা জিএসটি হার এবং এলপিজির মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি জানান। এইনিয়ে শুরু হয় ধুন্ধুমার। এরপরই আজকের দিনের মতো মুলতুবি ঘোষণা করা হয় রাজ্যসভার অধিবেশন।

অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুপুর দুটো পর্যন্ত লোকসভা মুলতুবি করে দেওয়া হয়। এদিন অধিবেশনের শুরুতে  লোকসভার স্পিকার ওম বিড়লা জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্মরণ করেন।



Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...