Monday, April 6, 2026

সহকর্মীর গুলিতে মৃত্যু সিকিম পুলিশের দুজনের

Date:

Share post:

সহকর্মীর গুলিতে দিল্লিতে মৃত্যু হল সিকিম পুলিশে কর্মরত দুজনের। সোমবার দিল্লির হায়দারপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন অপর এক পুলিশকর্মী। অভিযুক্তের নাম প্রবীণ রাই, তিনি সিকিমের সাজংয়ের বাসিন্দা। দিল্লি পুলিশ জানিয়েছে, সিকিম পুলিশের ওই কর্মীকে হায়দারপুর এলাকায় একটি জলের প্ল্যান্টে মোতায়েন করা হয়েছিল। সেখানেই এদিন ঘটনাটি ঘটেছে।

আচমকাই তিনি সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। আহত হন অপর এক পুলিশকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। কেন তিনি গুলি চালালেন, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...