Saturday, June 27, 2026

খনি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান, ডিএসপি-কে ডাম্পারে পিষে মারা হল হরিয়ানায়

Date:

Share post:

বিজেপি(BJP) শাসিত রাজ্যে ফের একবার মাফিয়াদের হাতে খুন হতে হলো পুলিশের উচ্চপদস্থ আধিকারিকে। খনি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালানোয় ডাম্পারের তলায় পিষে মারা হলো হরিয়ানা(Harianan) পুলিশের ডিএসপি সুরেন্দ্র সিংকে(Surendra Singh)। ঘটনাটি ঘটেছে হরিয়ানার নুহ এলাকায়।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, বেআইনি খনি থেকে পাথর ট্রাকে তোলা হচ্ছে, এই খবর পেয়ে অভিযানে নামেন মেওয়াতের তাওয়াদুর ডিএসপি সুরেন্দ্র। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ বাহিনীকে ঘিরে ফেলে মাফিয়ারা। সুরেন্দ্রকে ফেলে দেওয়া হয় একটি পাথরভর্তি ডাম্পারের নিচে। এরপর তাঁর দেহের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরিয়ানা পুলিশের ওই উচ্চপদস্থ আধিকারিকের। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে বিজেপি শাসিত রাজ্যে মাফিয়া রাজ ও প্রশাসনিক কর্তাদের নিরাপত্তা নিয়ে। পাশাপাশি পুলিশ সূত্রে খবর, চলতি বছরেই অবসর নেওয়ার কথা ছিল ওই পুলিশ আধিকারিক সুরেন্দ্র সিংয়ের। তবে তার আগেই খুন হতে হলো তাঁকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...