Friday, April 10, 2026

T-20 World Cup: টি-২০ বিশ্বকাপের গ্রুপ ঘোষণা আইসিসির

Date:

Share post:

নিশ্চিত হয়ে গেল টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) ১৬ দল। আইসিসি ( ICC) আগেই জানিয়ে দিয়েছিল আটটি দলের নাম। আগেই তাদের দু’টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল। আর এবার নিশ্চিত হয়ে গেল আরও আটটি দল। আর এদের মধ‍্যে চারটি দল যোগ‍্যতা অর্জন করে খেলবে মূল পর্বে। এই আটটি দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে।

গ্রুপ এ-তে রয়েছে নামিবিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেদারল্যান্ডস। আর গ্রুপ বি-তে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি দলগুলির সঙ্গে খেলবে। এবং সেখান থেকে দু’টি করে মোট চারটি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

যোগ্যতা অর্জন পর্ব থেকে গ্রুপ এ-র রানার আপ ও গ্রুপ বি-র জয়ী দল খেলবে ‘গ্রুপ ২’ অর্থাৎ  ভারতের গ্রুপে। যার মানে দাঁড়াচ্ছে ঠিক এরকম, নামিবিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডসের মধ্যে যে দল দ্বিতীয় স্থানে শেষ করবে এবং আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের মধ্যে যে দল প্রথম স্থানে শেষ করবে তারা খেলবে ‘গ্রুপ ২’-এ।

ইতিমধ্যেই যে আট দল মূল পর্বে রয়েছে তাদের দু’টি গ্রুপে ভাগ করে ফেলেছে আইসিসি। গ্রুপ ১-এ রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। গ্রুপ ২-এ রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা।

একনজরে দেখে নেওয়া যাক সূচি

প্রথম পর্ব

গ্রুপ এ: নামিবিয়া,শ্রীলঙ্কা,সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস

গ্রুপ বি: আয়ারল্যান্ড,স্কটল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে

দ্বিতীয় পর্ব

গ্রুপ ১: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, গ্রুপ এ বিজয়ী এবং গ্রুপ বি রানার আপ।

গ্রুপ ২: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, গ্রুপ এ রানার আপ এবং গ্রুপ বি বিজয়ী।

১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। প্রথমে হবে যোগ্যতা অর্জন পর্বের খেলা। ২১ অক্টোবর শেষ হবে সেই খেলা। এরপর ১২ দল নিয়ে ২২ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল পর্বের খেলা।

 

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...