Thursday, April 9, 2026

আজই মনোনয়ন পেশ করবেন বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা

Date:

Share post:

উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ মনোনয়ন পেশ করবেন ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা। দুপুর ১২টা নাগাদ মনোনয়ন পেশ করার কথা রয়েছে তাঁর। আলভার মনোনয়ন পেশের সময় কারা তাঁর সঙ্গে থাকবেন, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:রাজ্যপালের শপথে ডাক না পেয়ে ক্ষোভ শুভেন্দুর, কুণাল বললেন বাবার শপথেও যাননি

১৯৭৪ সালে প্রথমবার কংগ্রেসের পক্ষে রাজ্যসভার সাংসদ হন মার্গারেট। ১৯৮০, ১৯৮৬ ও ১৯৯২ সালেও রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। রাজ্যসভার সাংসদ থাকাকালীন সংসদীয় মন্ত্রী, যুবকল্যাণ মন্ত্রক, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন আলভা।

এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রবিবারের পর আজও দিল্লিতে শরদ পওয়ারের বাড়িতে বিরোধী দলের নেতাদের ফের বৈঠক বসেছে। সেখানে কংগ্রেস, এসপি, বাম, এনসিপি-সব বিরোধী দলের নেতারা হাজির ছিলেন। আলভা নিজেও বৈঠকে হাজির হন।

প্রসঙ্গত, আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। ১৯ জুলাই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন যাচাইয়ের প্রক্রিয়া হবে ২০ জুলাই। ২২ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।







Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...