Friday, June 26, 2026

Los Angeles Olympics: ঘোষণা হয়ে গেল ২০২৮ লস অ‍্যাঞ্জেলেস অলিম্পিক্সের দিনক্ষণ

Date:

Share post:

২০২৮ সালের অলিম্পিক্সের (2028 Olympic) দিন ঘোষণা হয়ে গেল এদিন। লস অ‍্যাঞ্জেলেসে (Los Angeles) ১৪ জুলাই হবে সেই অলিম্পিক্স। ছ’বছর আগেই জানিয়ে দেওয়া হল অলিম্পিক্স শুরুর দিন। পরবর্তী অলিম্পিক্স হবে ২০২৪ সালে ফ্রান্সে। সেই অলিম্পিক্স শুরু ২৬ জুলাই। এদিন এমনটাই ঘোষণা করলেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান থমাস বাক। তিনি নিজে লস অ্যাঞ্জেলেসে গিয়ে কর্তাদের সঙ্গে দেখা করে আসেন। যেখানে প্রতিযোগিতা হবে সেই জায়গাগুলিও দেখে আসেন।

এই নিয়ে এদিন তিনি বলেন, “লস অ্যাঞ্জেলেসে ২০২৮-এর প্রস্তুতি দেখে আমি মুগ্ধ। যে ভাবে কাজ চলছে এবং যে সৃজনশীলতা দেখানো হচ্ছে তা প্রশংসনীয়। ”

লস অ‍্যাঞ্জেলেসের প্রধান ক্রীড়াবিদ কর্মকর্তা বলেন, “দিন জেনে গেলে খেলোয়াড়দের অনুশীলন করতে সুবিধা হয়। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেসকে নজরে রেখে অনুশীলন করতে পারবেন তাঁরা। সমর্থকরাও নিজেদের তৈরি রাখতে পারবেন।” লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৪ জুলাই। চলবে ৩০ জুলাই পর্যন্ত। প্যারালিম্পিক্স শুরু হবে ১৫ আগস্ট এবং শেষ ২৭ আগস্ট।

আরও পড়ুন:Durand Cup: ডুরান্ডের ফ্ল‍্যাগ অফ, ফুটবল প্রেমী দিবসে কেন ডার্বি? জানালেন ক্রীড়ামন্ত্রী

 

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...