Monday, April 6, 2026

Kolkata League: লিগ শুরু হতে পারে ২৭ জুলাই, বাগানের খেলা নিয়ে কাটল না জট

Date:

Share post:

মঙ্গলবারও কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে (Kolkata League) এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) খেলা নিয়ে জট কাটল না। প্রিমিয়ার ‘এ’-র ১৪টি দলের প্রতিনিধিদের নিয়ে এদিন বিকেলে বৈঠকে বসেছিল আইএফএ। এই বৈঠকেও প্রতিনিধি পাঠায়নি মোহনবাগান। পরিবর্তে ক্লাবের তরফে একটি চিঠি আইএফএ-কে পাঠিয়ে দেওয়া হয়। ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ কীভাবে একসঙ্গে চলতে পারে, সেই প্রশ্ন তুলে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত চিঠিতে লিখেছেন, তাঁরা লিগে তিন থেকে চারটের বেশি ম্যাচ খেলতে পারবেন না। তা-ও এফএফসি কাপ জোনাল সেমিফাইনালের পর খেলবেন। তার আগে নয়। ইস্টবেঙ্গল, মহামেডান-সহ বাকি ক্লাবগুলির প্রতিনিধিরা অবশ্য এদিন সভায় উপস্থিত ছিলেন।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত মোহনবাগানের চিঠির বক্তব্য সভায় তুলে ধরেন বাকি ক্লাব প্রতিনিধিদের সামনে। তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান যেহেতু ডুরান্ড কাপে খেলবে এবং মোহনবাগান এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে, তাই তাদের কথা মাথায় রেখে নতুন ফরম্যাটে প্রস্তাবিত সূচি নিয়ে আলোচনা হয়। ঠিক হয়, তিন প্রধান সরাসরি খেলবে সুপার সিক্সে। বাকি ১১টি দলের মধ্যে থেকে তিনটি দল উঠবে সুপার সিক্সে। যেখানে ছ’টি দল রাউন্ড রবিন লিগে পরস্পরের বিরুদ্ধে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল লিগ চ্যাম্পিয়ন হবে।

আইএফএ প্রিমিয়ার ‘এ’ শুরু করতে চায় ২৭ জুলাই। ২৫ সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করার লক্ষ্য। কিন্তু মোহনবাগানের দাবি মেনে সেপ্টেম্বরে সুপার সিক্সের খেলা শুরু করলে নির্দিষ্ট সময়ে লিগ শেষ করা কঠিন হবে আইএফএ-র।

আরও পড়ুন:Los Angeles Olympics: ঘোষণা হয়ে গেল ২০২৮ লস অ‍্যাঞ্জেলেস অলিম্পিক্সের দিনক্ষণ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...