Tuesday, March 31, 2026

একুশের সমাবেশে খাদির তৈরি বিশেষ ড্রেস কোড তৃণমূলের

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক একুশে জুলাই সমাবেশ। তার আগে তুঙ্গে প্রস্তুতি। এই একুশে জুলাই সমাবেশকে কেন্দ্র করে প্রতিবছরই কিছু না কিছু চমক থাকে ঘাসফুল শিবিরের তরফে। এবার একুশের সমাবেশে থাকছে বিশেষ ড্রেস কোডও।

এই বিশেষ ড্রেসকোড সম্পূর্ণ খাদির তৈরি। দলের পুরুষ কর্মীদের জন্য খাদির তৈরি ছাই রঙা পাঞ্জাবি এবং মহিলাদের জন্য খাদির ওড়না। দু’টি পোশাকেই থাকছে দলের প্রতীক। এছাড়াও স্বেচ্ছাসেবকদের জন্য থাকছে বিশেষ টি-শার্ট। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে সকল জনপ্রতিনিধিদের জন্য-ই এই বিশেষ পাঞ্জাবি।

এদিকে রেকর্ড জমায়েত হতে চলেছে ধর্মতলায়। তাই শহিদ সমাবেশে অংশগ্রহণকারী সকল কর্মী সমর্থকের জন্যই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে তৃণমূলের তরফে। ব্যবস্থা রাখা হয়েছে স্যানিটাইজারেরও।


Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...