Sunday, June 28, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মঙ্গলবারও কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে এটিকে মোহনবাগানের খেলা নিয়ে জট কাটল না। প্রিমিয়ার ‘এ’-র ১৪টি দলের প্রতিনিধিদের নিয়ে এদিন বিকেলে বৈঠকে বসেছিল আইএফএ। এই বৈঠকেও প্রতিনিধি পাঠায়নি মোহনবাগান। পরিবর্তে ক্লাবের তরফে একটি চিঠি আইএফএ-কে পাঠিয়ে দেওয়া হয়।

২) আইএফএ প্রিমিয়ার ‘এ’ শুরু করতে চায় ২৭ জুলাই। ২৫ সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করার লক্ষ্য। কিন্তু মোহনবাগানের দাবি মেনে সেপ্টেম্বরে সুপার সিক্সের খেলা শুরু করলে নির্দিষ্ট সময়ে লিগ শেষ করা কঠিন হবে আইএফএ-র।

৩) ১৬ আগস্ট ডার্বি দিয়ে ডুরান্ড কাপ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দিনটির কথা স্মরণে রেখে খেলার আগে দু’মিনিট নীরবতা পালনও করা হবে। মঙ্গলবার হল ডুরান্ডের ফ্ল‍্যাগ অফ। ফুটবল প্রেমী দিবসে কেন ডার্বি? জানালেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।

৪) ঘোষণা হয়ে গেল ২০২৮ লস অ‍্যাঞ্জেলেস  অলিম্পিক্সের দিনক্ষণ। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৪ জুলাই। চলবে ৩০ জুলাই পর্যন্ত। প্যারালিম্পিক্স শুরু হবে ১৫ আগস্ট এবং শেষ ২৭ আগস্ট।

৫) ফের করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় । মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

আরও পড়ুন:Today market price: আজকের বাজার দর

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...