Sunday, April 5, 2026

শিবসেনা কার? উত্তর খুঁজতে বৃহত্তর বেঞ্চের ইঙ্গিত প্রধান বিচারপতির

Date:

Share post:

শিব সেনার (Shiv Sena) রাশ কার হাতে থাকবে, একনাথ (Eknath Shindhy) নাকি বালাসাহেব পুত্রের! মহারাষ্ট্রের মহানাটকে বেশ কিছুদিন ধরেই দড়ি টানাটানি চলছিল। এই বিষয়ে এবার শিন্ডে-উদ্ধবের বিরোধ পৌঁছল সুপ্রিম কোর্টে (Suprime Court)। এবার এই প্রশ্নের উত্তর খোঁজার ভার বৃহত্তর বেঞ্চকে দিতে পারে সুপ্রিম কোর্ট। বুধবার সেই ইঙ্গিতই দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ১ অগষ্ট। ওই দিনই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মোট ছ’টি আবেদনের শুনানি ছিল। এর মধ্যে পাঁচটি আবেদন করে উদ্ধব শিবির। একটি আবেদন করে শিণ্ডে শিবির। বুধবার শুনানির শুরুতেই, সুপ্রিম কোর্টে উদ্ধবের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। অন্যদিকে শিন্ডের হয়ে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। এদিন শীর্ষ আদালতে আইনজীবী কপিল সিবাল বলেন, মহারাষ্ট্র গণতন্ত্র ঘোর বিপদে। সংবিধানের দশম তফসিল থাকা সত্ত্বেও এভাবে কোনও সরকার ফেলে দেওয়াটা লজ্জার। রাজ্যে যা ঘটেছে তাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তামাশায় পরিণত হয়েছে। এর পাল্টা শিন্ডে শিবিরের আইনজীবী বলেন, এই তর্ক এখানে একেবারেই যথাযথ নয়, যেখানে এক জন মুখ্যমন্ত্রীকে তাঁরই দলের সদস্যরা ছুঁড়ে ফেলে দিয়েছেন।

দু’পক্ষের সওয়াল জবাবের পর ১ অগস্টের মধ্যে যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি এনভি রমণা বলেন, ‘‘আমার মনে হয়, বিষয়টি নিষ্পত্তির জন্য একে একটি বৃহত্তর বেঞ্চে পাঠানো উচিত।’’


Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...